চলতি বছরে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার কোনও আনুষ্ঠানিক আলোচনায় বসবে না যুক্তরাজ্য।
বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে বৈঠকে এ কথা জানিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী থেরেসা মে।
দায়িত্ব গ্রহণের পর এটিই থেরেসা মে’র প্রথম বিদেশ সফর। জার্মান চ্যান্সেলরকে থেরেসা মে আশ্বস্ত করেছেন, সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই ব্রিটেন ইইউ ত্যাগ করবে।








