চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তের আত্মহত্যার জন্য যশরাজ ফিল্মস দায়ি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ন ২১, জুন ২০২০
বিনোদন
A A

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অপ্রত্যাশিত মৃত্যুর তদন্তে রোজই উন্মোচন হচ্ছে নতুন নতুন সব রহস্য। ইতোমধ্যেই ঘটনার তদন্ত করতে পুলিশ সুশান্তের পরিবার, বন্ধু, প্রেমিকা, গৃহপরিচারক সহ আলাদা ভাবে সব মিলিয়ে ১৪ জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান নিয়েছে।

কিন্তু মৃত্যুর ছয় দিন পার হয়েও সুশান্তের আত্মহত্যার সঠিক কারণ সম্পর্কে এখনো নির্দিষ্ট কোন কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ।

এদিকে সুশান্তের মৃত্যুর তদন্তের জেরে মুম্বাই পুলিশের আদেশানুসারে সুশান্তের সঙ্গে চুক্তিপত্র জমা করল প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। গত ১৮ জুন বৃহস্পতিবার সুশান্তের সঙ্গে যশরাজের চুক্তি সংক্রান্ত যাবতীয় নথিপত্র জমা করার নির্দেশ দেয় বান্দ্রা থানার পুলিশ।

শনিবার মুম্বাই পুলিশের জোন-৯-এর ডিসিপি অভিষেক ত্রিমুখী জানান, সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনার তদন্তকারী অফিসারকে যশরাজ ফিল্মস চুক্তিপত্র জমা দিয়েছে। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি।

এর আগে অতীতের এক সাক্ষাৎকারে সুশান্ত জানিয়েছিলেন, ক্যারিয়ারের শুরুতে তিনি চুক্তিবদ্ধ ছিলেন যশরাজ ফিল্মসের সঙ্গে। চুক্তি অনুযায়ী তার তিনটি ছবি করার কথা ছিল এই ব্যানারের সঙ্গে। তার মধ্যে দু’টি ছবি ‘শুদ্ধ দেশি রোমান্স’ এবং ‘ব্যোমকেশ বক্সী’ বাস্তবায়িত হলেও তৃতীয় ছবি ‘পানি’ নিয়ে শুরু হয়েছিল সমস্যা। অথচ এই ছবিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ১১ মাস অভিনেতাকে অন্য ছবিতে সই করতে দেননি যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া।

‘পানি’ ছবিটি পরিচালনা করার কথা ছিল শেখর কাপুরের। সম্প্রতি টুইটে তিনি সে কথা স্বীকার করে জানান, এরপরেই প্রথম ভেঙে পড়েছিলেন সুশান্ত। তবে কি ক্যারিয়ারের এই ব্যর্থতার কারণের আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সুশান্ত? বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ।

Jui  Banner Campaign
ট্যাগ: যশরাজ ফিল্মসসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ছয় বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে বংশালবাসী

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT