চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কফিনে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

পুস্পস্তবক অর্পণের পর তাঁরা সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি গভীর শ্রদ্ধার স্মারক হিসেবে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের মরদেহ আনা হলে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী এই শ্রদ্ধা নিবেদন করেন।

পরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী এই অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানের কফিনে আবার পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, দলের উপদেষ্টা পরিষদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী সহ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চীফ হুইপ এএসএম ফিরোজ, অন্যান্য হুইপগণ, ১৪ দলীয় জোট নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ দলের পক্ষ থেকে মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।

Reneta

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সান্তনা দেন। পরে সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ এ সময় মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বৃত্তান্ত তুলে ধরেন এবং সুরঞ্জিত সেনগুপ্ত’র ছেলে সৌমেন সেনগুপ্ত এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।

এর আগে ঢাকেশ্বরী মন্দিরে সর্বসাধারণের দর্শন শেষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সুরঞ্জিত সেনগুপ্ত’র সরদেহ আনা হলে মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, হুইপ সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত আজ ভোরে নগরীর ল্যাবএইড হাসপাতালে হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুনামগঞ্জ -২ আসনের জাতীয় সংসদ সদস্য। তিনি রেলওয়ে মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তার বয়স হয়েছিল ৭২।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সুরঞ্জিত সেনগুপ্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT