চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবাস ছড়াচ্ছে শিরোনামহীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ন ২১, মে ২০২২
বিনোদন
A A

২৫ বছর পূর্ণ করলো দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। বিগত দিনে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছে দলটি। সম্প্রতি এলো তাদের নতুন গান ভিডিও পারফিউম। যা প্রকাশিত হওয়ার পর যথারীতি সাড়া ফেলছে শ্রোতা দর্শক মহলে।

দলটি জানাচ্ছে, বিগত আড়াই বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল ‘পারফিউম’।  প্রথম দিনেই শিরোনামহীনের ইউটিউবে  চ্যানেলে এই গানের ভিউ লক্ষাধিক। জিয়াউর রহমান এর ভিডিও নির্দেশনায় মিলিয়ন ড্রিমস এর ভিএফএক্স স্ক্রিনে অনন্য মাত্রা যোগ করেছে বলে মনে করছে দর্শক, যা ইতিপূর্বে কোনো মিউজিক ভিডিও তে দেখা যায়নি।

গানের কথাগুলোর মতোই গ্রিক পুরাণের আশ্রয়ে ‘পারফিউম’ এর ভিডিও প্রশংসিত হচ্ছে। গ্রিক পুরাণ অনুযায়ি ডিডেলাসের ছেলে ইকারাস পিঠে মোমের পাখা বেঁধে ওড়ার সময় সূর্যের খুব কাছে চলে গিয়েছিলেন। সূর্যের আলোর তাপে মোমের পাখা গলে যায় ও তার মৃত্যু হয়। এই বিষয়টি যেমন গানের কথার প্রসঙ্গ ধরে আছে ভিডিওতে, তমেনি আছে গ্রিক দেবতা পোসাইডন ও মেডুসার কথাও। পুরাণ অনুযায়ি চুলের বদলে জীবন্ত বিষধর সাপ থাকত মেডুসার মাথায়। তার চোখের দিকে কেউ তাকালে সে পাথরে পরিণত হতো।

মেডুসা চরিত্রে রেশ রহমান এর উপস্থিতি সর্বত্র আলোচিত এবং প্রশংসিত হচ্ছে। কনক আদিত্য এবং অরন্য রানা’র চরিত্র গুলো ভীষণ ভিন্নধর্মী, এক কথায় ভিডিও টি যারাই দেখছেন, স্ক্রিন থেকে চোখ সরাবার উপায় নেই বলছেন দর্শক। ব্যান্ডটির সদস্যদেরও দেখা গিয়েছে গ্রিক পুরাণের বিভিন্ন চরিত্রের সাজে।

‘শিরোনামহীন’ এর ইতিহাসের ব্যস্ততম সময়ে এই মিউজিক ভিডিও এবং ভিন্নধর্মী আইডিয়া নিয়ে ‘পারফিউম’ অ্যালবাম রিলিজ দেশের অডিও ইন্ডাস্ট্রির পালে সুবাতাস এনে দিয়েছে বলে সংগীতজ্ঞ এবং সংগীতপ্রেমীরা আশা করেন। ওয়েস্টিন এর পুলসাইডে মনোরম পরিবেশে, ড্রিমক্যাস্ট এর আয়োজনে গান এবং অনুভূতি শেয়ার করার এক ইভেন্টের মাধ্যমে অ্যালবাম লঞ্চিং সেলিব্রেট করে ‘শিরোনামহীন’।

বামবা প্রেসিডেন্ট মাইলস ব্যান্ডের দলনেতা হামিন আহমেদ লঞ্চিং এর আনুষ্ঠানিক ঘোষণা দেবার সময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন ওয়ারফেজ এর মনিরুল আলম টিপু, অর্থহীন এর সাইদুস খালেদ সুমন, শিশির আহমেদ, আর্টসেলের লিংকন, সাজু, ক্রিপটিক ফেইট এর সাকিব, মাইলসের তুর্য প্রমুখ।

Reneta

সবাই শিরোনামহীন ব্যান্ডের সাথে তাদের একান্ত অনুভূতি, কোলাবোরেশন এর অনুভুতির অভিজ্ঞতা শেয়ার করেন। উৎসব মূখর এ রাতে ব্যান্ড তারকাদের মিলনমেলায় আলোকিত হয় ওয়েস্টিন। সেই সাথে ইন্টারন্যাশনাল পারফিউম ব্র‍্যান্ড ‘আজমান’ এর বাংলাদেশে লঞ্চিং ঘোষণা করেন বিশ্বখ্যাত তারকা পারফিউম মেকার হোসান।

জিয়াউর রহমান বলেন, কৈশোরে গান শোনার সময় হাতে অ্যালবাম থাকতো। গানের লিরিক পড়তাম, মিলিয়ে নিতাম। গানের নাম, ব্যান্ডের নাম, গানের স্রষ্টা জেনে নেবার আগে তৃপ্তি পেতাম না, গান এতিম হয়ে যেতোনা। ডিজিটাল যুগে শুধু গানটাই আপনমনে বেজে যায়। গানের নাম, ব্যান্ড, স্রষ্টা, পরিচয় সবকিছুই চলে গিয়েছে অন্ধকারে, লিরিক মেলানোর প্রশ্নই আসেনা। সেই কবেকার ভায়োলিন, বেজে যায় কতোদিন…. কালেক্টর’রা সেই দিন ফিরে পাবার অপেক্ষা করে প্রতিদিন। আমার কাছে মনে হয়েছে, ফিলোসোফি টা ক্যাসেট বা সিডি নয়, আমি মধুর অভিজ্ঞতা ফিরে পেতে চাই। লিরিক, কর্ড মেলাতে চাই গান শোনার সময়। এই অ্যালবাম QR Code ধরে আপনাকে গানে নিয়ে যাবে, সাথে মেলাবেন লিরিক, কর্ড। পেছনের গল্প, ব্যান্ড মেম্বার দের অভিজ্ঞতা, কষ্ট, আনন্দের অনুভুতি কিংবা দুষ্প্রাপ্য কিছু মুহূর্তের ক্যান্ডিড ছবি… শ্রোতা হিসেবে এরকম সব বিস্ময় অপেক্ষা করছে এই স্যুভেনিওর বইয়ে। আট ফর্মার, প্রতি পৃষ্ঠা চার রঙের আর্ট কাডের এই বই যা আপনাকে সরাসরি গানে ভ্রমণ করায়, বিপন্ন সময়কে পাল্টে দেয়।

ডিভিডি কেইস গেটাপের স্যুভনির কোয়ালিটির এই বইটি এখনো বাজারে প্রবেশ করার পূর্বেই রকমারি.কম এর প্রি অর্ডারে দ্বিতীয় সর্বোচ্চ বেস্টসেলার অবস্থানে আছে।

এছাড়াও ই কমার্স সাইট এল আমোর, আন্তর্জাতিক মার্কেটপ্লেস এমাজন বুক স্টোর, হেভি মেটাল টি শার্টের সকল শো রুমে এভেইলেবল থাকবে পারফিউম অ্যালবাম কালেক্টরস এডিশন বুক। ৬৪ বছরের স্বনামধন্য পাবলিশার ‘শিখা প্রকাশনী’র কর্ণধার কাজি নাফিজ জানান, ভিন্নধারার এই অ্যালবাম প্রকাশনাকে বই প্রকাশক এবং গান রিলিজ প্রক্রিয়ার মাইলফলক হিসেবে ঘোষণা করেন এবং ইতিহাসের অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করেন।

‘শিরোনামহীন’ বর্তমানে আগামি ২৯ মে ভারত কনসার্ট এবং এরপরই মাসব্যাপী ইউরোপের বেশ কিছু দেশে কনসার্ট সফর নিয়ে ভীষণ ব্যস্ত বলে জানান ব্যান্ডের সদস্যরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গানজিয়াপারফিউমলিড বিনোদনশিরোনামহীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT