চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী আজ

নুসরাত শারমিননুসরাত শারমিন
৯:৪৩ অপরাহ্ন ১৯, নভেম্বর ২০১৫
নারী
A A

যুগ যুগ ধরে পুরুষ শাসিত সমাজে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকা নারীদের মুক্তির পথে নিয়ে আসার অন্যতম পথিকৃত মহিয়সী নারী বেগম সুফিয়া কামালের ১৬তম মৃত্যু বার্ষিকী আজ। ১৯৯৯ সালের এই দিনটিতে বাংলাদেশের মহিলা পরিষদের প্রতিষ্ঠিাতা ও বাংলা সাহিত্যের অন্যতম কবি সবাইকে ছেড়ে চলে যান।

৫০ ও ৬০ দশকে বাঙ্গালি জাতীয়তাবাদী আন্দোলেনের সময় সাংস্কৃতিক অঙ্গনে বিশিষ্ট পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হওয়া ও স্বাধীন বাংলাদেশের সুশীল সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা বেগম সুফিয়া কামাল বাংলাদেশের প্রথম নারী যাকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে দাফন করা হয়েছিলো।

আজকের এই দিনটিতে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে সম্মরণ করতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। কবির স্মরণে বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে বেলা ৩টায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থাগুলো এক আলোচনা সভার আয়োজন করেছে।
বাবা আবদুল বারি ও মা সাবেরা বেগমের মেয়ে বেগম সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালে শায়েস্তাবাদে এক রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও সারা জীবন নারী মুক্তি, মানবতার মুক্তি ও গণতন্ত্রের পুন:প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন।

১৯২৬ সালে তার প্রথম কবিতা ‘সওগাত’ পত্রিকায়া প্রকাশিত হয়েছিলো। বেগম সুফিয়া কামাল ছিলেন প্রথম বাঙ্গালি মুসলিম নারী যিনি ১৯৩১ সালে ‘ইন্ডিয়ান ওমেন ফেডারেশন’ এর সদস্য হয়েছিলেন।

বিশিষ্ট এই কবি দেশ বিভাগের আগে ১৯৪৭ সালে নারী ম্যাগাজিন ‘বেগম’ এর সম্পাদনা করেন, ১৯৫৬ সালে শিশু প্রতিষ্ঠান ‘কচি কাঁচার মেলা’ সমন্বয়ক ছিলেন।

রাজপথে নেমেছিলেন বায়ান্নোর ভাষা আন্দোলনেও। ৬০ এর দশকে সরকার দ্বারা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের ওপর করা নিষেধাজ্ঞার প্রতিবাদে আন্দোলন করেন কালজয়ী এই বাঙ্গালি কবি। ১৯৬৯ এর গণ অভ্যুত্থান, ৭১ এর অসহোযোগ আন্দোলন আন্দোলনেও বিশেষ অবদান রাখেন তিনি।

Reneta

কবি তার লেখা ‘একাত্তরের ডায়েরী’ বইটিতে তুলে ধরেছেন মুক্তিযুদ্ধের সময় বাঙ্গালীদের জীবনে ঘটে যাওয়া অনেক অজানা কথা।
স্বামী সৈয়দ নেহাল হোসেন ও ৫ সন্তানের জননী এই কবি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সারাজীবন সংগ্রাম করা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘একুশে পদক’, ‘স্বাধীনতা দিবস পদক’, ‘বাংলা একাডেমি পদক’সহ অর্জন করেছেন প্রায় ৫০টি’র বেশি পুরস্কার।

Jui  Banner Campaign
ট্যাগ: বেগম সুফিয়া কামালসুফিয়া কামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান মহারণ: টসে জিতে ফিল্ডিংয়ে সালমানের দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের দৌড়ে টিকে থাকল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি, চলছে অস্ত্রোপচার

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

১৮ কোটি মানুষের দেশের প্রায় ১ কোটি প্রবাসী শুধু মধ্যপ্রাচ্যে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT