সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা।
অন্যদিকে, রেজিস্ট্রার জেনারেল থাকা মো. গোলাম রব্বানীকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের সাথে পরামর্শের পর রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১ জুলাই আইন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলির বিষয়টি জানানো হয়েছে।

২০২২ সালের ৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (সিনিয়র জেলা জজ) মো. গোলাম রব্বানীকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ করা হয়।








