চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুপার ওভারে ১২ রান বড় কোনো টার্গেট না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ন ১২, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা চার হার। তাতে টুর্নামেন্টের সেরা চারে টিকে থাকার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে। বিপিএলের ষষ্ঠ আসরে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না খুলনা টাইটানস। শনিবার মিরপুরে দারুণ আশা জাগিয়েও সুপার ওভারের দ্বৈরথে চট্টগ্রাম ভাইকিংসের কাছে মাহমুদউল্লাহর দলকে হারতে হয়েছে ১ রানে।

টাই হওয়ায় ম্যাচটা সুপার ওভারে গড়ালে চট্টগ্রাম ১২ রানের লক্ষ্য দেয় খুলনাকে। সহজ সমীকরণটা মেলাতে পারেনি টাইটানসরা। ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহর কণ্ঠে তাই হতাশা, ‘বিপিএলে দুইটা ম্যাচে আমাদের জেতার সুযোগ ছিল। দুইবারই সুযোগ মিস করলাম। সুপার ওভারে ১২ রান বড় কোনো টার্গেট না। পেরিয়ে যাওয়া সম্ভব। কিন্তু আমরা করতে পারিনি। আমাদের ভুল।’

ম্যাচে ২০তম তথা, শেষ ওভারে ভাইকিংসের দরকার ছিল ১৯ রান। টাইটানসের অনিয়মিত পেসার আরিফুল হক প্রথম পাঁচ বলে হজম করেন তিন ছক্কা। ম্যাচ টাই। আগের দুই বলে ছক্কা হাঁকানো রবি ফ্রেইলিঙ্ক শেষ ডেলিভারিটি ব্যাটেই লাগাতে পারেননি। হন রানআউট। তাতে বিপিএলে প্রথমবারের মতো দেখা মেলে সুপার ওভারের।

পরে এক ওভারের লড়াইয়ে আগে ব্যাট করে ১১ রান তোলে চট্টগ্রাম। এবারও ম্যাচটা খুলনার নাগালে! কিন্তু তারা তুলতে পারল কেবল ১০ রান। রোমাঞ্চকর ম্যাচে শেষপর্যন্ত ১ রানে হারে খুলনা।

বিপিএলে শেষ ওভারে বল হাতে নিয়ে একাধিক ম্যাচে দলকে জেতানোর রেকর্ড আছে মাহমুদউল্লাহর। এশিয়া কাপের ফাইনালকে ভারতকে আটকাতে শেষ ওভারে তাকেই বেছে নিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। শনিবার শেষ ওভারে নিজে কেনো আসেননি সেটারও ব্যাখ্যা দিতে হল মাহমুদউল্লাহকে।

‘শেষ ওভারে অফস্পিনার আসাটা কঠিন। ১ ওভারে ১৯ রান লাগে। আমি ভাবলাম, আরিফুল হয়তো বেটার অপশন হবে। সে ওয়াইড ইয়র্কার করতে পারে। ফ্রেইলিঙ্ককে নিয়ে যে পরিকল্পনা ছিল যে বাইরে বল দেয়া। দুর্ভাগ্য সেটা হয়নি।’

Reneta

মিরপুরে জয়ের মুখ না দেখেই রোববার সিলেট যেতে হচ্ছে খুলনাকে। সেখানে ১৫ জানুয়ারি তাদের প্রতিপক্ষ রাজশাহী কিংস।

Jui  Banner Campaign
ট্যাগ: খুলনা টাইটানসবিপিএল-২০১৯বিপিএল-৬মাহমুদউল্লাহ রিয়াদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT