চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুপারওম্যান’ ববির নায়ক আসবে ভারত থেকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ পূর্বাহ্ন ০৪, ফেব্রুয়ারি ২০১৬
বিনোদন
A A

বেশিদিন হয়নি চিত্রনায়িকা ববির সিনে দুনিয়ার ক্যারিয়ার। এরপরও জনপ্রিয়তার শীর্ষে। খোঁজ দ্যা সার্চ, দেহরক্ষী, ইঞ্চি ইঞ্চি প্রেম, রাজত্ব’র মতো সুপারহিট সিনেমা তার ঝুলিতে।

সিনেমার পাশপাশি একসময়ের টপ মডেল ববি এবার প্রযোজনার খাতায় নাম লিখেছেন।

নিজের প্রযোজনার ছবি ‘সুপারওম্যান’ কাজ শুরু করতে যাচ্ছেন খুব শিগগিরই। নিজের প্রযোজনার প্রথম ছবি যেনো দর্শকদের মন ছুঁয়ে যায় সেজন্য নানা পরিকল্পনা এরই মধ্য হাতে নিয়েছেন তিনি। নিজের দেশের গণ্ডি পেড়িয়ে ভারতে যাচ্ছে নায়ক আনার জন্য। কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। তাদের মধ্য একজনকে চূড়ান্ত করবেন ‘সুপারওম্যান’র নায়ক হিসেবে।

রোমান্টিক ও অ্যাকশন ছবির বাইরে ববি এবার ‘সুপারওম্যান’র চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ভারত থেকে নায়ক নিয়ে আসা প্রসঙ্গে বিভিন্ন গণমধ্যমকে ববি জানিয়েছেন, গল্পের কারণেই ভারতের বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে আমার কথা হয়েছে। এবার চূড়ান্ত করার জন্য সেখানে যাচ্ছি। এক সপ্তাহের মধ্যে ছবির অন্য চরিত্রগুলোর শিল্পীও চূড়ান্ত করা হবে। আশা করছি, মার্চ থেকে এ ছবির কাজ শুরু করতে পারবো।

‘সুপারওম্যান’ ছবিতে খল ভূমিকায় অভিনয়ও করবেন একজন নারী। তাকে বৈজ্ঞানিক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে কোনো ধরনের রক্তপাত বা আইটেম গান রাখা হচ্ছে না। খল নারী চরিত্রে অভিনয়ের ব্যাপারে সুবর্ণা মোস্তফা ও শম্পা রেজার সঙ্গে কথা চলছে। এখনও চূড়ান্ত হয়নি।

সব অভিনয়শিল্পী চূড়ান্ত হওয়ার পর ঢাকা ও থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় এ ছবির কাজ হবে। এখন শুধু ঢালিপ্রেমীদের দেখার পালা নিজের প্রথম প্রযোজনার ছবিতে কতটুকু বাজিমাত করতে পারেন আলোচিত নায়িকা ববি।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢালিউডনায়িকাববি
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT