চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুন্নতি আর আর্মি কাটিং ছাড়া চুল কাটলে আইনি ব্যবস্থা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ন ২৭, অক্টোবর ২০২১
জনপদ, ভোলা
A A

‘সুন্নতি কাটিং’, ‘আর্মি কাটিং’ ছাড়া অন্য কোনো স্টাইলে চুল কাটলে সেলুন মালিক ও কারিগরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নোটিশ দিয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার। নোটিশটি ইউনিয়নের সর্বত্র লাগিয়ে দিয়েছেন তিনি।

নোটিশের প্রতিবাদ করায় এক কিশোরকে মারধর করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিজ্ঞপ্তিগুলো খুলে ফেলা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয়রা জানান, সোমবার এ বিজ্ঞপ্তি জারি করেন ইউপি চেয়ারম্যান। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। গত ইউপি নির্বাচনে প্রথমবারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন নাজিম উদ্দিন।

ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার এ বিষয়ে বলেন, “আমি স্থানীয় মুসলিমদের সাথে কথা বলে ২৫ অক্টোবর নোটিশ জারি করেছি। তবে কতটুকু সঠিক করেছি বা ভুল করেছি তা নিয়ে আমি দ্বিধায় আছি এখন।’’

কিশোরকে মারধরে বিষয়ে তিনি বলেন, “আমার ছেলে তুষারের সাথে স্থানীয় জসিম এর ছেলের সাথে ঝগড়া হয়েছে। তবে আমি মিমাংসা করে নিয়েছি।”

উপজেলা নির্বাহী অফিসার নোমান রাহুল জানান, ইউপি চেয়ারম্যান এ রকম নোটিশ জারি করতে পারে না। কারও স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার তার নেই।  তবে ইতিমধ্যেই তাকে নির্দেশ দেওয়া হয়েছে। লাগানো বিজ্ঞপ্তি খুলে ফেলা হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: চেয়ারম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT