চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুনামগঞ্জ ও টাঙ্গাইলে বজ্রপাতে নিহত ৯

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৫:০৯ অপরাহ্ন ২০, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

বজ্রপাতের আঘাতে সুনামগঞ্জ ও টাঙ্গাইলে ৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৭ জন। সুনামগঞ্জের দুই উপজেলায় বজ্রপাতের আঘাতে ৬ জন নিহত এবং টাঙ্গাইলে বজ্রপাতে একই পরিবারের ৩ জন নিহত হয়। 

মঙ্গলবার সকালে আকস্মিক বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৬ জন নিহত ও ৬জন আহত হয়। এদিন সকাল ৯টায় দিরাই উপজেলার চাপতির হাওরে ও শাল্লা উপজেলার পাটামারা হাওরে মাছ ধরার সময় এ হতাহতের ঘটনা ঘটে।

বজ্রপাতে মারা যাওয়ায় মাটিয়াপুর ও সিহাইল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের আত্মীয়-স্বজনরা শোকে বিহ্বল হয়ে পড়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল ও শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান বজ্রপাতে হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

টাঙ্গাইলের মধুপুরের মাকুন্তিনগর এলাকায় বজ্রপাতের কবলে পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১ জন। এদিন মাকুন্তিনগর গ্রামের আদিবাসী নিখিল হাজং এর বসত ভিটায় বজ্রপাতের ঘটনা ঘটলে নিখিল হাজং (৩৮) ও তার দুই ছেলে জজ ইং সান (১০) এবং লুটন ইং সান (৮) এর মৃত্যু হয়। এ ঘটনায় আহত নিখিলের স্ত্রী জনতা সিম সাং কে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Reneta

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর থেকেই এলাকায় বৃষ্টিপাত হচ্ছিলো। এ সময় হতাহতরা উপজেলার মাকুন্তিনগর এলাকায় নিজ ঘরেই ছিল। এক পর্যায়ে তাদের বসতি ঘরের উপর বজ্রপাত ঘটলে চারজনই বিদ্যুতায়িত হয়।

পরে স্বজনরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বজ্রপাত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রমজান মাসে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে ১১ দলীয় জোটের শপথ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রতিমন্ত্রী হওয়ার জন্য ডাক পেয়েছেন নুরুল হক নুর

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

জুলাই সনদের সব বিষয় অক্ষরে অক্ষরে পালন করতে অঙ্গীকারাবদ্ধ: সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

জুলাইয়ের সাথে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT