চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুনামগঞ্জে বন্যা: বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ন ২১, মে ২০২২
- সেমি লিড, জনপদ, সুনামগঞ্জ
A A

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সপ্তাহ ধরে চলমান বন্যায় দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকটও বাড়ছে । সময় বাড়ার সাথে সাথে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ।

জেলার সীমান্তবর্তী ৫টি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি বেড়েছে শান্তিগঞ্জ, দিরাই, শাল্লা ও জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চলে। জগন্নাথপুর এলাকার চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ ও পাইলগাঁও এই ৩টি ইউনিয়নের গ্রামীণ সড়ক ডুবে গেছে।

বন্যায় দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলার ৩ টি সেতু ভেসে গেছে। সারা জেলায় ১৯৫কি.মি. সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এলজিইডি সূত্র জানায়, প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

জেলা শহরের সুনামগঞ্জ বক্ষব্যাধি হাসপাতাল, ছাতক উপজেলার কৈতক ২০শয্যাবিশিষ্ট হাসপাতাল ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলায় পানি ওঠায় রোগী ও চিকিৎসকগণ ভোগান্তির মধ্যে পড়েছেন।

জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৫০০ পুকুরের মাছ ভেসে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা। ৭৭৭ হেক্টর জমির পাকা বোরো ধান, ৭৫ হেক্টর বাদাম, আউশ বীজতলা ৭৪ হেক্টর, সবজি ৬০ হেক্টর ও ২০ হেক্টর আউশ ধান ডুবে গেছে। এছাড়াও অন্তত আট হাজার হেক্টর জমির বোরো ধান কাটা বাকি থাকায় ক্ষতির মুখে পড়েছে কৃষক। গোখাদ্যের সংকট রয়েছে বন্যা কবলিত এলাকায়।

সুনামগঞ্জ জেলা শহরের বিলপাড়, সরকারি কলেজের পূর্ব দিক, কালিপুর, ওয়েজখালি, হাজিপাড়া, তেঘরিয়া, নবীনগর, পূর্ব নতুনপাড়া, হাসননগর, ধোপাখালীসহ বন্যা কবলিত আবাসিক এলাকার পৌর নাগরিকরা চরম দুর্ভোগে পড়েছেন। এই এলাকাগুলোর সড়ক প্লাবিত হওয়ায় চলাচলও বিঘ্নিত হচ্ছে।

Reneta

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, শনিবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৪৬ মি.মি।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দুর্ভোগবন্যাসুনামগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি চুক্তিতে ‘ফোর্স মেজার’ ঘোষণা কাতারের

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

২৪ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি বাজারে অস্থিরতায় মূল্যবৃদ্ধি আংশিক কমিয়েছে চীন

মার্চ ২৪, ২০২৬

ওয়ান ইলেভেনের কুশিলবরা এখন কে কোথায়?

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT