চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুনামগঞ্জে নির্মাণ হচ্ছে সবচেয়ে বড় রাবার ড্যাম

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৬:৫৭ অপরাহ্ন ২৭, মার্চ ২০১৬
পরিবেশ
A A

দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণের কাজ চলছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে। রাবার ড্যামটি চালু হলে উপজেলার দুটি হাওরের প্রায় সাত হাজার হেক্টর জমির বোরো ধান রক্ষা পাবে বন্যার কবল থেকে।

২০১৪ সালের নভেম্বর মাসে যাদুকাটা নদীর তীরে ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয় মিছাখালী রাবার ড্যাম এর। দুশ’ ২০ মিটার দৈর্ঘ্যের দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মান করছে বাংলাদেশে কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। রাবার ড্যামটি এ মাসেই চালু হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বিএডিসি কর্তৃপক্ষ।

সুনামগঞ্জ বিএডিসির সহকারি প্রকৌশলী আবু আহমেদ মাহমুদুল হাসান বলেন, আশাকরি এ অর্থ বছরে কাজটি সম্পূর্ণ হবে। আর রাবার ব্যাগগুলো ফোলানোর মাধ্যমে এ বছরই বন্যা প্রতিরোধ করা সম্ভব হবে। এর ফলে সাত হাজার হেক্টর জমি বন্যার হাত থেকে রক্ষা পাবে।

কৃষক জানান, প্রতি বছরই বন্যায় তলিয়ে যায় আঙ্গারউলি ও করচার হাওরের বোরো ধান। রাবার ড্যাম নির্মান হলে বন্যার কবল থেকে রক্ষা পাবে দুই হাওরের সাত হাজার হেক্টর জমির বোরো ধান। উৎপাদন হবে ৭৯ কোটি টাকা মূল্যের ২৫ হাজার মেট্রিক টন চাল।

সুনামগঞ্জের কৃষকরা বলেন, পাহাড়ি ঢলে এ অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি হয়। আর অকালে বন্যায় হাওর অঞ্চলে পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি হইতো। এ রাবার ড্যাম হওয়ার ফলে এ অঞ্চলের জমি বন্যা ও আগাম পানির হাত থেকে রক্ষা পাবে।

রাবার ড্যাম নির্মান হলে বন্যা থেকে বোরো ধান রক্ষার পাশাপাশি হাওরের পানি ধরে রেখে সেচ সুবিধাও পাবেন কৃষক।

Jui  Banner Campaign
ট্যাগ: সুনামগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভোর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT