সুদৃঢ় রাজনৈতিক অবস্থান ও বক্তব্যের কারণেই ব্রিটিশ এমপি জো কক্সকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার স্বামী ব্র্যান্ডান কক্স।
জো কক্সের স্মরণ অনুষ্ঠানে তিনি বলেন, দুর্বৃত্তের গুলিতে জো কক্সের নিহত হওয়ার ঘটনা কোনো আকস্মিক বিষয় ছিলো না। দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞার কারণেই তাকে হত্যা করা হয়েছে।
নিজের নির্বাচনী আসন ওয়েস্ট ইয়র্কশায়ারে গত ১৬ জুন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার জো কক্সকে গুলি করে হত্যা করে আততায়ী।
জো কক্স নিহত হওয়ার পর তার স্মরণে অনলাইন তহবিল গঠন করে পরিবারের সদস্য এবং তার বন্ধুরা। সেখানে এরই মধ্যে ১০ লাখ পাউন্ডের বেশি জমা পড়েছে।







