স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেনে সাধারণ নির্বাচনের পর প্রায় সব ভোট গণনা শেষে সামান্য এগিয়ে আছে ক্ষমতাসীন বাম কোয়ালিশন জোট।
হাড্ডহাড্ডি লড়াইয়ে বাম কোয়ালিশন জোট পেয়েছে ৪০.৬ শতাংশ ভোট। আর প্রতিদ্বন্দ্বী ডানপন্থি জোট পেয়েছে ৪০.১ শতাংশ ভোট।
কঠোর অভিবাসনবিরোধী সুইডেন ডেমোক্র্যাট আগের নির্বাচনের থেকে ভালো ফল করে চমক সৃষ্টি করেছে। তারা এবার ১৮ শতাংশ ভোট পেয়েছে। গত নির্বাচনে দলটি পেয়েছিল মাত্র ১২.৯ শতাংশ ভোট।
নির্বাচনের ফলে অনেকটা নিশ্চিত কোয়ালিশন সরকার গঠন হতে যাচ্ছে সুইডেনে।
স্থানীয় সময় রোববার সকাল আটটা থেকে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে রাত আটটায় শেষ হয়।








