যৌন হয়রানি মামলায় গ্রেফতার না করার জন্য উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জের করা আপিল খারিজ করে দিয়েছে সুইস আদালত। ২০১০ সালে তার বিরুদ্ধে দুই নারীকে যৌন হয়রানি করার অভিযোগে মামলা করেন সুইডেন কর্তৃপক্ষ।
এখন আইনী প্রক্রিয়া অনুযায়ী সুইডিশ তদন্তকারীরা জুলিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য লন্ডনে যাবেন।
দেশটির সুপ্রীম কোর্ট জানায়, তার গ্রেফতারি পরোয়ানা স্থগিত করার কোনো কারণ নেই।
অ্যাসেঞ্জের আইনজীবী পার স্যামুয়েলসন বলেন, সুপ্রীম কোর্ট তার মক্কেল অ্যাসেঞ্জের মামলাটিকে যেভাবে দেখছেন তা সত্যিই খুব হতাশাজনক।
তিনি আরো বলেন, তাদের কোনো কিছু না জানিয়ে আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন।
অ্যাসেঞ্জ তার বিরুদ্ধে করা যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে আসছেন।
তিনি বলেন, উইকিলিকস পাবলিকেশন যুক্তরাষ্ট্রের অনেক তথ্য ফাঁস করে দেয়ায় তাকে ফাঁসানোর জন্য এই চক্রান্ত করা হয়েছে।
তবে সাবেক এই কম্পিউটার হ্যাকারের বিপক্ষে যুক্তরাষ্ট্র কোনো মামলা করেনি।
২০১২ সাল থেকে ৪৩ বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিকে ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন। যাতে তাকে নিজ দেশের কর্তৃপক্ষের হাতে তুলে না দেয়া হয়।







