চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ডের আরও ৫ শিশুকে হাসপাতালে ভর্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ন ২৭, জুলাই ২০১৭
চট্টগ্রাম
A A

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ত্রিপুরাপাড়ার আরও ৫ শিশুকে অসুস্থ অবস্থায় ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)’ এ ভর্তি করা হয়েছে।

বুধবার ওই শিশুদের তীব্র জ্বরসহ হাসপাতালে ভর্তি করা হয় বলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন।

এই পাঁচ শিশুসহ বর্তমানে বিআইটিআইডি এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) মোট ১৬ শিশুর চিকিৎসা চলছে।

সর্বশেষ মঙ্গলবার তিন বছর বয়সী শিশু নিপা ত্রিপুরা একই রোগে সিএমসিএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

এর আগে চারদিনের ব্যবধানে ত্রিপুরাপাড়ায় ‘অজ্ঞাতরোগে’ ৯ শিশুর মৃত্যু হয়। পরে পরীক্ষায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর জানায়, ওই শিশুদের মৃত্যুর কারণ ‘হাম’। অপুষ্টির কারণে এর দ্রুত সংক্রমণ ঘটেছে।

রোগের লক্ষণ ও নমুনা ল্যাবরেটরি পরীক্ষা করে আইইডিসিআর বলে, ওই শিশুদের হামের টিকা নেয়া ছিল না। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত টিকা কার্যক্রমে শক্তিশালী ওয়ার্ডভিক্তিক মাইক্রোপ্ল্যানেও সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ‘ত্রিপুরাপাড়া’ অন্তর্ভুক্ত না থাকায় বিস্মিত স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

Reneta

সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় ৮ জুলাই প্রথম শিশু মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ৯ জুলাই দুই শিশু ১১ জুলাই এক শিশু এবং ঘটনার চতুর্থ দিনে ১২ জুলাই একদিনে ৪ শিশুর মৃত্যুর ওই দুঃখজনক ঘটনা ঘটে।

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রামের সীতাকুণ্ডসীতাকুণ্ডে হামের টিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রোনালদোকে একমাত্র এমবাপে অতিক্রম করতে পারবেন’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে কয়েকটি স্কুল ও সংসদে বোমা হামলার হুমকি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

সংসদ নির্বাচন: মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ইয়োফাসের নতুন কমিটি গঠিত: সভাপতি মামুন শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জয়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT