চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিয়াম এবার ‘স্ট্যান্ড-আপ কমেডিয়ান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ন ১৮, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

ক্যারিয়ারের শুরু থেকে সিয়াম আহমেদ চেষ্টা করছেন নিজেকে ‘ভার্সেটাইল’ হিসেবে প্রতিষ্ঠা করতে। নানামাত্রিক চরিত্র দিয়ে ছোটপর্দায় সাফল্য পেয়ে বড়পর্দায় ‘পোড়ামন ২’ ছবিতে গ্রামের ছেলে সুজন শাহ চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। পরের ছবি ‘দহন’-এ সন্ত্রাসী তুলা চরিত্রে অভিনয় করে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন তিনি।

এর ফাঁকে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ ছবিতে কাজ করেছেন। ওই ছবিটি ৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে। আবার নতুন চরিত্র নিজে হাজির হচ্ছেন সিয়াম আহমেদ। এবার তাকে দেখা যাবে ‘স্ট্যান্ড-আপ কমেডিয়ান’ হিসেবে!

চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপনের পরিচালিত ওয়েব ফিল্ম ‘লিলিথ’-এ কাজ করছেন সিয়াম। সেখানে তিনি একজন ‘স্ট্যান্ড-আপ কমেডিয়ান’-এর চরিত্রে অভিনয় করছেন তিনি।

১৬ জানুয়ারি থেকে উত্তরায় শুটিং শুরু হলে বৃহস্পতিবার এফডিসির একটি ফ্লোরে এ ওয়েব ফিল্মের শেষ দিনের শুটিং করেন সিয়াম। তার সঙ্গে ছিলেন নাবিলা।

শুটিংয়ের ফাঁকে সিয়াম চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি আদনান চরিত্রে অভিনয় করছি। একজন নির্মাতার ভাবনায় ভবিষ্যৎ ঢাকা কেমন হতে পারে সেই গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘লিলিথ’।

এখানে আমি একজন ‘স্ট্যান্ড-আপ কমেডিয়ান’-এর চরিত্রে অভিনয় করছি। আমার বিপরীতে নাবিলা। সে সরকারী চাকরিজীবী। এর বেশী কিছু বলতে চাইছি না। বাকিটা ওয়েব ফিল্ম দেখলে বোঝা যাবে। এতটুকু বলছি, পুরোপুরি নতুন আয়োজন থাকবে এখানে।

Reneta

অনলাইন কনটেন্ট হলেও এটি ওয়েব সিরিজ নয়, ওয়েব ফিল্ম বললেন সিয়াম। তার মতে, ওয়েব সিরিজ কয়েক পর্বে নির্মিত হয়। কিন্তু লিলিথ এর ব্যাপ্তীকাল ৪০ মিনিট। সেজন্যই এটি ওয়েব ফিল্ম। ভারতের নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মের প্ল্যাটফর্ম হইচইয়ের ব্যানারে মুক্তি পাবে এটি।

ছবি : নাহিয়ান ইমন 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েব ফিল্মদীপঙ্কর দীপনমাসুমা রহমান নাবিলালিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কবরীকে হারানোর ৫ বছর

এপ্রিল ১৭, ২০২৬

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT