চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিয়াম এবার বুবলীর নায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ন ০৩, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

পর্দায় দেখা যাবে নতুন রসায়ন। সিয়াম আহমেদ ও শবনম বুবলী প্রথমবারের মতো জুটি বেঁধে একসঙ্গে কাজ করছেন।

সিদ্দিক আহামেদ ও রায়হান রাফীর চিত্রনাট্য নিয়ে ওটিটি প্লাটফর্ম চরকি নির্মাণ করছে চলচ্চিত্র ‘টান’। সেখানে অবনী-রাশেদ চরিত্রে অভিনয় করছেন বুবলী ও সিয়াম।

ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফী। তিনি বলেন, দুজনেই হৃদয়ের টানে পালিয়ে যায় দূরান্তে। টুনাটুনির সুখ-দুঃখের প্রেম বাস্তবতায় হঠাৎ ঘটে যায় এক বিভৎস দুর্ঘটনা। এরপর বের হয়ে আসতে থাকে অন্য এক অদ্ভুত গল্পের উপাখ্যান।

চরকি কর্তৃপক্ষ বলছে, রায়হান রাফী পরিচালিত ও সিয়াম-বুবলী অভিনীত ‘টান’ হবে চরকির এ বছরের অন্যতম অরিজিনাল সিনেমা।

ওয়েবের জন্য এটিই বুবলীর প্রথম কাজ। কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি নিজেও।

বুবলী বলেন, ‘ওয়েবের জন্য এটাই আমার প্রথম কাজ। পরিচালক, কো-আর্টিস্ট, গল্প সব মিলিয়ে টান একটি পরিপূর্ণ প্রজেক্ট। তাই কাজটি করা হয়েছে। দর্শক নতুন ও ভালো কিছু দেখতে চলেছে এই গল্পের মধ্য দিয়ে।’

Reneta

পরিচালক রায়হান রাফী বলেন, ‘সিয়ামকে নিয়ে এর আগে বেশকিছু কাজ করা হলেও বুবলীকে নিয়ে এটা আমার প্রথম কাজ। তিনি অনেক এফোর্ট দিয়েছেন। এটা চরকিতে রিলিজের পাশাপাশি সিনেমা হলেও মুক্তির ইচ্ছে আছে।

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘নতুন বছরে চরকিতে অনেক চমক রয়েছে। তার মধ্যে দারুণ গল্পের সিনেমা ‘টান’। চরকি দর্শকদের এমন একটি কাজ উপহার দিচ্ছে ভেবে ভালো লাগছে। এই বছরে আরও অনেক কনটেন্ট আসবে। সেজন্য অপেক্ষা করতে হবে আর চরকির পর্দায় চোখ রাখতে হবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়চরকিপর্দাবুবলীরসায়নরায়হান রাফীরেদওয়ান রনিলিড বিনোদনসিনেমাসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবে কারা পেল পুরস্কার?

ফেব্রুয়ারি ৯, ২০২৬
জেনে নিন কোন কেন্দ্রে যাবেন ভোট দিতে

কোন কেন্দ্রে আপনার ভোট, জেনে নিন সহজে

ফেব্রুয়ারি ৯, ২০২৬
নির্বাচনি জনসভায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT