একদিনের সফরে সিলেট গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের শুরুতে হযরত শাহজালাল (রহ:) এবং হযরত শাহপরাণ’র (রহ:) মাজার শরীফ জিয়ারত করার কথা রয়েছে তার।
পরে যোগ দেবেন মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডক্টর এম. এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন এবং আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সসহ বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ এর জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।







