চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে নেমেই মাজার জিয়ারতে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২০ পূর্বাহ্ন ২৪, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ ঘোষিত দাবি আদায়ের আন্দোলনে নামার আগে সিলেটে হযরত শাহ জালাল (রা.) এবং শাহ পরান (রা) এর মাজার জিয়ারত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা।  

বুধবার ভোর সাড়ে ৬টায় প্রথমে হযরত জালালের মাজার জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের অন্য নেতারা।

সেখান থেকে নেতৃবৃন্দ শহরের অদূরে হযরত শাহ পরান (রা.) এর মাজারে যান। মাজার জিয়ারতের সময় ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আসম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যর আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, এম এ হক, খন্দকার আবদুল মোকতাদির, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাদেক বখত, বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।

দুই মাজার জিয়ারতের সময় দেশ ও জাতির সমৃদ্ধি সুখ শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে নেতৃবৃন্দ ভোর ৫টার ফ্লাইটে রওয়ানা করে ৬টায় সিলেট বিমানবন্দর নামেন। সেখান থেকে সরাসরি মাজারে যান।

দুই আওলিয়ার মাজার জিয়ারত শেষে নেতারা হোটেলে বিশ্রাম শেষে সমাবেশ এ অংশ নেবেন।

এর আগে মঙ্গলবার রাতে হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্যফ্রন্ট নেতারাজাতীয় ঐক্যফ্রন্টজাতীয় সংসদ নির্বাচনমাজার জিয়ারতলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৫, ২০২৬

ড. মো. আলী আফজাল: কৃষি বিজ্ঞানের প্রবাদপুরুষ ও আধুনিক আবাসনখাতের স্বপ্নদ্রষ্টা

এপ্রিল ১৫, ২০২৬

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

এপ্রিল ১৫, ২০২৬

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT