চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে নিরব-পূর্ণিমাকে দেখতে রাস্তা ব্লক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ন ০৫, নভেম্বর ২০২০
বিনোদন
A A

করোনার কারণে গেল মার্চ মাস থেকেই ঘরবন্দী তারকারা। এই ক’মাসে সাধারণ দর্শক থেকে ভক্ত অনুরাগীদের সাথেও তৈরী হয়েছে তারকাদের দূরত্ব! বহুদিন পর সেই দূরত্ব যেন কিছুটা হলেও ঘুচলো পূর্ণিমা-নিরবের! 

ঢাকা কিংবা ঢাকার বাইরে বিভিন্ন বাণিজ্যিক শো রুমের উদ্বোধনে তারকাদের উপস্থিতি এখন অনিবার্য। দীর্ঘদিন পর এমনই একটি অনুষ্ঠানে সিলেট গিয়েছিলেন নিরব-পূর্ণিমা! আর সেখানেই হাজারও দর্শক অনুরাগীদের মুখোমুখি হন এই দুই তারকা! এমনকি তাদের একনজর দেখতে রাস্তা ব্লকের মতো ঘটনাও ঘটেছে বলে জানান চিত্রনায়ক নিরব!

নিরব-পূর্ণিমার একসঙ্গে সিলেট আসছেন এ খবর আগেই প্রচার হয়েছিল। তাদের একনজর দেখতে বুধবার বিকেল থেকে ভিড় করতে থাকে স্থানীয়রা। সন্ধ্যা গড়ার সঙ্গে সঙ্গে কয়েক হাজার মানুষ জড়ো হন! এসব দেখে রীতিমত অবাক নিরব-পূর্ণিমা!

মুঠোফোনে নিরব বলেন, পুরো নয়া সড়ক এলাকা ব্লক হয়ে যায়। আশাপাশে জ্যাম বেঁধে যায়। শো রুম উদ্বোধন হওয়ার পর মানুষের চাপে বের হতে পারছিলাম না। ফ্লাইট মিস হওয়ার মতো অবস্থা! এতো মানুষ জড়ো হওয়ায় কিছুটা করোনার ভয় ছিল। মানুষের উপস্থিতি ও উচ্ছ্বাস দেখে মুগ্ধ হয়েছি। সেই সঙ্গে সিলেটের মানুষদের আন্তরিকতা খুব এনজয় করেছি।

নিরব জানান, এরআগে শুটিং করতে বেশ কয়েকবার সিলেট গেলেও এবারই প্রথম তিনি ও পূর্ণিমা ‘এক্সপ্রেস মেগামল’ নামে একটি ফ্যাশন হাউজের উদ্বোধন করতে সেখানে গিয়েছিলেন। বুধবার বিকেলে শো রুম উদ্বোধন করে সন্ধ্যার ফ্লাইটেই ঢাকা ফিরছেন তারা।

দু’দিন আগে নিরব তার একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ায়। ফিরেই মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত ফটোশুট করেন। মাঝখানে বুধবার গেলেন সিলেট, আর বৃহস্পতিবার সকালের ফ্লাইটে কমপক্ষে ২০ দিনের জন্য গেলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। সঙ্গে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

Reneta

নিরব জানান, শুক্রবার থেকে নতুন ছবির শুটিং শুরু করছেন তিনি। অনুপম কথাচিত্রের প্রযোজনা সরকারি অনুদান পাওয়া ওই ছবির নাম ‘ছায়াবৃক্ষ’। পরিচালক বন্ধন বিশ্বাস। নিরবের বিপরীতে এ ছবিতে থাকছেন অপু বিশ্বাস। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, ইকবাল আহমেদ, বড়দা মিঠু প্রমুখ।

মূলত চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি কান্না ও সার্বিক দিনযাপন নিয়ে ‘ছায়াবৃক্ষ’ ছবির গল্প। প্রায় একযুগ আগে দ্বৈত পরিচালক শাহীন সুমনের ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘মনে বড় কষ্ট’ দুই ছবিতে অপু বিশ্বাসের নায়ক না হলেও সহশিল্পী ছিলেন নিরব। এবার তাকে নায়িকা হিসেবে পাচ্ছেন এই চিত্রতারকা। তার প্রত্যাশা, নায়ক হিসেবে অপুর বিপরীতে দর্শক গ্রহণ করবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসনিরবপূর্ণিমারাস্তাসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা নব্য ফ্যাসিজম: সাদিক কায়েম

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

চ্যানেল আইতে নতুন অনুষ্ঠান ‘শিল্পায়নে বাংলাদেশ’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক সুরাইয়া আখতার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

ফেব্রুয়ারি ৯, ২০২৬
নির্বাচন কমিশন ভবন ছবি: সংগৃহীত

মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস ইসির

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT