নিজের ভাস্কর্য কেনার জন্য চার লক্ষ ইউ এস ডলার খরচ করছেন সিলভেস্টার স্ট্যালোন। ‘রকি থ্রি’ এর রকি স্ট্যাচুর রেপ্লিকার জন্য এই অর্থ খরচ করছেন তিনি।
সিলভেস্টার স্ট্যালোন ইতিমধ্যেই এই অর্থ রেপ্লিকা প্রস্তুতকারীদের হাতে তুলে দিয়েছেন। নিলামের মাধ্যমে এই অর্থ নির্ধারিত হয়েছে। ভাস্কর্যটি ব্যক্তিগত সংগ্রহে রাখার জন্য কিনেছেন ৭১ বছর বয়সী এই তারকা।
ভাস্কর্যটি নয় ফুট লম্বা হবে এবং এর ওজন হবে ১৮০০ পাউন্ড। স্টেলন এই ভাস্কর্যটি কিনেছেন চারলক্ষ তিন হাজার ছয়শ সাতান্ন ডলার খরচ করে। ভাস্কর্যটি তৈরি করেছেন ভাস্কর এ থমাস স্কমবার্গ। তিনিই আসল ভাস্কর্যটিও তৈরি করেছিলেন। আসল যেই ভাস্কর্যটি সিনেমায় ব্যবহার করা হয়েছিল সেটা পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্ট-এ প্রদর্শন করা আছে।
যেই রেপ্লিকাটি সিলভেস্টার স্ট্যালোন কিনেছেন সেটা এতদিন সান দিয়েগো হল অব চ্যাম্পিয়ন্সে প্রদর্শিত ছিল। এটি বন্ধ হয়ে যাওয়ায় ভাস্কর্যটি নিলামে তোলা হয়েছে। ডেইলি মেইল







