চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়া পরিস্থিতি নিয়ে কেরির সতর্কবানী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৪ পূর্বাহ্ন ০৩, মে ২০১৬
আন্তর্জাতিক
A A

সিরিয়ার সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি। সিরিয়া জুড়ে সংঘর্ষ বন্ধ এবং বিশেষ করে আলেপ্পোতে যুদ্ধ বিরতির জন্য যুক্তরাষ্ট্রের সাথে একসাথে কাজ করতে সম্মত হয়েছে রাশিয়া।

সিরিয়া সংকট সমাধানে জেনেভায় সিরিয়ায় জাতিসংঘের বিশেষদূত স্টেফান দ্য মিসতুরা এবং সৌদি আরব ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কেরি। বৈঠকে সিরিয়ার আলেপ্পোতে সংঘাত বন্ধ এবং সাময়িক যুদ্ধবিরতি স্থায়ী করতে গুরুত্বারোপ করেছেন তারা।

সংঘাত বন্ধ এবং সাময়িক যুদ্ধবিরতির বিষয়ে কেরির আহবানে সম্মতি প্রকাশ করেছে রাশিয়া। যুদ্ধবিরতি কার্যকরে এখন থেকে প্রতিদিনই পর্যবেক্ষণ করবে তারা। সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ল্যাভরভের সাথে টেলিফোনে কথা বলেন কেরি। ওদিকে আজ রাশিয়া সফরে যাবেন সিরিয়ায় জাতিসংঘের বিশেষদূত স্টেফান দ্য মিসতুরা।

অন্যদিকে, আলোচনার মধ্যেই আলেপ্পোতে সোমবার আবারো বিমান হামলা হয়েছে। গত নয় দিনে আড়াই শতাধিক বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। সংঘর্ষে কারণে শহরটির নয় সপ্তাহের যুদ্ধবিরতি অকার্যকর হতে বসেছে।

সিরিয়ায় সরকারি বাহিনী শনিবার রাজধানী দামেস্ক ও লাটাকিয়ায় নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও  বিদ্রোহীদের শক্ত ঘাঁটি আলেপ্পোকে তারা এর বাইরে রাখে।

Jui  Banner Campaign
ট্যাগ: সিরিয়াসিরিয়া সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাশিয়া ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে আলেক্সি নাভালনিকে হত্যা করেছে: যুক্তরাজ্যের দাবি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার বিষয়ে যা জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT