সিরিয়ায় একটি স্কুলে সেনাবাহিনীর বিমান হামলায় ৫ শিশুসহ কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে তাদের সংখ্যা জানা যায়নি। আলেপ্পোর সরকার বিরোধী অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা দ্য সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতদের পাঁচজন শিক্ষার্থী, তিনজন নারী শিক্ষিকা রয়েছে। আলেপ্পোর সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে সরকার বিরোধীদের হামলার একদিন পরই এই হামলার ঘটনা ঘটল।







