সিরিয়ায় আইএস জঙ্গিদের স্বঘোষিত রাজধানীতে রাশিয়ার বিমান হামলায় ৪২ জন নিহত হয়েছে।
পূর্বাঞ্চলীয় শহর দেইর আজ জোর-এ জঙ্গি আইএস ১শ’ ৩০ জন লোককে হত্যার পরপরই রাকায় এই বিমান হামলা চালালো রাশিয়া।
আইএস ঐ এলাকায় ৪শ’ লোককে অপহরণ করেছে। রুশ কর্তৃপক্ষ রাকা হামলার কথা উল্লেখ না করলেও জানিয়েছে, সেপ্টেম্বর থেকে রাশিয়া সিরিয়ায় আইএস অবস্থানে দেড়শ’ ভূমি থেকে কৌশলগত ক্ষেপণাস্ত্র, সাগর থেকে ৯৭টি ক্রুজ মিসাইলসহ সাড়ে ৫ হাজারেরও বেশি বিমান হামলা চালিয়েছে।
ব্রিটেনে সিরিয়ান অবজারভেটরি দাবি করেছে, বেসরকারী ভবন, রেস্তোরাঁ এবং দোকানপাটে এই বিমান হামলা চালানো হয়েছে।







