চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়াল ‘সুলেমান’র জন্য বাংলা লোগো আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ন ১৯, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

চ্যানেল আইয়ে আসছে ‘সুলতান সুলেমান’ চরিত্রে রূপদানকারী বিশ্বনন্দিত টার্কিশ অভিনেতা হালিত আরগেঞ্চ অভিনীত নতুন সিরিয়াল ‘সুলেমান’। এই সিরিয়ালের জন্যে বাংলা লোগো আহবান করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পাঠানো লোগো থেকে একটি লোগো নির্বাচন করা হবে। যা পোস্টার ও মূল অনুষ্ঠানে ব্যবহৃত হবে। যার লোগো নির্বাচিত হবে, সেই শিল্পী/ডিজাইনারকে দেয়া হবে ১০ হাজার টাকা। এমনকি তার নাম অনুষ্ঠানের প্রতি পর্বের এন্ড ক্রেডিটসে দেখানো হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে কিছু শর্তা:
১। লোগো প্রস্তুত করে জেপিজি/পিএনজি ফরম্যাট ইমেইল করতে হবে [email protected]
২। একজন শিল্পী/ডিজাইনার একাধিক লোগো পাঠাতে পারেন।
৩। আগামি ৩১ জানুয়ারি ২০২১ এর মধ্যে লোগো পাঠাতে হবে।
৪। নির্বাচিত লোগো’র চূড়ান্ত ডেলিভারি ইপিএস/এআই ফরম্যাটে হতে হবে।
৫। নির্বাচিত লোগোটি’র কোনো প্রকার কপিরাইট সংক্রান্ত জটিলতা বা অন্য কোন লোগোর সঙ্গে সাদৃশ্য নেই, তার পূর্ণ নিশ্চয়তা শিল্পী/ডিজাইনার প্রদান করবেন।
৬। কোন ফেক/বেনামি আইডি থেকে কোন প্রকার সাবমিশন গ্রহণযোগ্য হবে না।
৭। এই কন্টেস্টে SRK Studios এবং Channel i-এর সংশ্লিষ্ট কেউ অংশগ্রহণ করতে পারবেন না।

‘সুলেমান’ সিরিজটির কাহিনী সংক্ষেপ, নামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, সুলেমান স্যার। দুর্নীতিপরায়ণ সহকর্মীর মিথ্যা অপবাদে চাকরী থেকে বরখাস্ত হয়ে সারাটা জীবন আদর্শবান থেকে কেন এমন হলো যখন এই চিন্তা তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে- তখনি একমাত্র সন্তানের দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে, যার চিকিৎসার জন্যে প্রয়োজন বিরাট অংকের টাকা! সবাই বিপদের সময় মুখ ফিরিয়ে নেয় সজ্জন মানুষটার দিক থেকে। সারাজীবন যাদের জন্যে করেছেন, সেই তারাই আজ একটা পয়সা নিয়ে পাশে এসে দাঁড়ায় না! প্রাণের চেয়ে প্রিয় সন্তানকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেন, নিরীহ মানুষটা জড়িয়ে পড়েন অন্ধকার জগতের সঙ্গে। সেই জগত থেকে কি তিনি ফিরতে পারেন, কিংবা তার ছেলেকে বাঁচাতে সক্ষম হন?

অনুষ্ঠানটি সম্পর্কে জানতে ‘সুলেমান’ এর প্রমো: 

অনুষ্ঠানের মূল পোস্টার দেখতে ক্লিক করুন:

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইসিরিয়ালসুলতান সুলেমানসুলেমান
শেয়ারTweetPin

সর্বশেষ

গোপালগঞ্জের ৩টি আসনে জামানত হারলেন ১৩ প্রার্থী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনসম্মত: রাশিয়ার পর্যবেক্ষক দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হাতিয়ায় গৃহবধু ধর্ষণের অভিযোগে পুলিশের তদন্তে যা জানা গেছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথগ্রহণে নরেন্দ্র মোদির উপস্থিতি নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT