চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ লোকাল, তবে লুফে নিচ্ছেন সব অঞ্চলের দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ন ১৪, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

সীমান্তে প্রতিদিন কত কত ঘটনা ঘটে যায়। যার বেশির ভাগ ঘটনা থেকে যায় লোকচক্ষুর আড়ালে। রাজশাহীর এক এলাকার কিশোর গ্যাং আরেক এলাকার প্রভাবশালী মাদক কারবারি একচেটিয়া আধিপত্যে বড়সড় বাঁধা সৃষ্টি করে। কিশোর গ্যাংকে ধরার জন্য বিশ্বস্ত ইনভেস্টিগেটিভ অফিসারকে কাজে লাগায় প্রভাবশালী মাদক কারবারি। সাপলুডুর মতো এক অদ্ভুত কাটাকুটি খেলার শুরু হয়।

এমনই একটি খাঁটি র-গল্প নিয়ে নির্মিত হয়েছে ৮ পর্বের ওয়েব সিরিজ ‘শাটিকাপ’। এ বছরের প্রথম অরিজিনাল সিরিজ হিসেবে বিশ্বব্যাপী দেশীয় স্ট্রিমিং প্লাটফর্ম চরকির পর্দায় সেটি মুক্তি পেল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি)।

মজার ব্যাপার হলো, শাটিকাপ-এর অভিনয়শিল্পী ও কলাকুশলী সবাই রাজশাহীর স্থানীয়। সেই সঙ্গে গল্পের প্রেক্ষাপট, ভাষা, দৃশ্যধারণ সবই হয়েছে রাজশাহীতেই। তাই শাটিকাপ-কে শতভাগ লোকাল সিরিজ বলছে চরকি। তবে স্ট্রিমিংয়ের পর পরই দারুণ প্রশংসা পাচ্ছে সিরিজটি। আর সেটা অঞ্চল ভেদে নয়, প্রশংসা করছেন সব অঞ্চলের দর্শক।

আহসাবুল ইয়ামিন রিয়াদ, ওমর মাসুম, অমিত রুদ্র, নাজমুস সাকিব, শাহ্ আসিফ আহমেদ, ওয়াসিকুল ইসলাম রমিত, সাজিয়া খানম, গালিব সর্দার… এরকম ১৩৭ জন অভিনেতা আছেন এই সিরিজটিতে। নামগুলোও পরিচিত না। এমন একটি নাম না জানা দল, শত পরিশ্রম ও ত্যাগ দিয়ে নির্মাণ করা হয়েছে ‘শাটিকাপ’।

সিনেমা নিয়ে দিল্লীর এশিয়ান স্কুল অব মিডিয়া স্ট্যাডিজ থেকে পড়ালেখা করা রাজশাহীর ছেলে মোহাম্মদ তাওকীর ইসলাম। সবার কাছে পরিচিত শাইক নামেই। তিনি পরিচালনা করেছেন থ্রিলারধর্মী এই সিরিজটি।

এমন একটি খাঁটি গল্প ও তরুণ দলকে উৎসাহ, সম্মান, অনুপ্রেরণা দেয়ার জন্য ইতোমধ্যে সবার কাছে তুমুল প্রশংসা পাচ্ছে চরকি।

Reneta

চরকিতে শাটিকাপ-এর মুক্তি নিয়ে বেশ উৎসাহিত পরিচালক তাওকীর। তিনি বলেন, ‘আমরা যখন শাটিকাপ বানাচ্ছিলাম তখন আমরা জানতাম না এটা কোথায় যাবে, কীভাবে মানুষ দেখবে। আনন্দ পাচ্ছিলাম তাই কাজটা করে যাচ্ছিলাম। তো ফাইনালি কাজটা চরকিতে এলো। এটাতে আমরা যে কি আনন্দিত, সম্মানিতবোধ করছি তা বলে বোঝানো সম্ভব না।’

শাটিকাপের অন্যতম চরিত্র বাবু। তার আসল নাম ওমর মাসুম। তিনি বলেন, ‘আমরা রাজশাহী শহরে দুই লটে ৬২ দিন শুটিং করেছি। শহরের পঞ্চবটীতে আমরা ১০-১২ দিন রাত ১০ থেকে ভোর পর্যন্ত শুট করেছি।’ সবাই যেনো ‘শাটিকাপ’ দেখে তাদের নিজস্ব মতামত জানান সেই প্রত্যাশাই ব্যক্ত করেন মাসুম।

চরকির প্রধান পরিচালক কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘রাজশাহীর এই ট্যালেন্টড তরুণরা যে এত সুন্দর একটা কাজ করে ফেলেছে সেটা না দেখলে মিস করবে দর্শক। চরকি শুধু চেষ্টা করেছে এই তরুণদের একটা প্লাটফর্ম দেয়ার।’

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েব সিরিজকিশোর গ্যাংগল্পচরকিপ্লাটফর্মরাজশাহীলিড বিনোদনশাটিকাপসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নারীর ক্ষমতায়ণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে জাইমা রহমানের আহবান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

দেশ পুনর্গঠন আর মানুষের ভাগ্যন্নোয়নই বিএনপির মূল লক্ষ্য: তারেক রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সিসিডিএম চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন অপরাজেয়

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT