সিরাজগঞ্জে আবারো লাইনচ্যুত হয়েছে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের দুইটি বগি। শুক্রবার সকালে শহরের মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে মঙ্গলবার একই স্থানে একটি বগি ও বুধবার রাত সোয়া ১০টার দিকে একই রেলপথের রায়পুর স্টেশনের কাছে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশন আসে। সেখান থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পথে মাহমুদপুর এলাকায় পৌছলে লাইনচ্যুত হয় ট্রেনের দুটি বগি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বগি দুটির উদ্ধারকাজ চলছে।







