চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিমন্সের শতকে সিলেটের লড়াকু সংগ্রহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ন ২৮, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ইনিংসের গোড়াপত্তন করতে আসা লেন্ডল সিমন্স থাকলেন ১৯তম ওভার পর্যন্ত, হাঁকালেন চলতি বিপিএলের প্রথম শতক। তবুও ঢাকার বিপক্ষে মাঝারি সংগ্রহ দাড় করাতে পারল সিলেট সানরাইজার্স।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসরের পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয়ের খোঁজে নামা ঢাকা ১৭৫ রানে থামাতে পারল সিলেটকে। ৬৪ বলে ১১৬ রানের ঝলমলে ইনিংস খেলতে ৫ ছক্কা আর ১৪টি চার হাঁকিয়েছেন সিমন্স।

টসে হেরে ব্যাটিংয়ে দারুণ শুরু আনে সিলেটের দুই ওপেনার সিমন্স ও আনামুল হক। পাওয়ার প্লের ৬ ওভারে দলীয় ৫০ রান তুলে ফেরেন আনামুল। ১৬ বলে ১৮ রান করে ফেরেন উইকেটরক্ষক এ ব্যাটার।

আনামুল ফেরার পর অপরপাশে বালির বাধের মতো ভেঙে পড়ে সিলেটের টপ ও মিডল অর্ডার। বরাবরের মত ব্যাট হাতে ব্যর্থ হন মোহাম্মদ মিথুন, কোনো রান না করেই ফিরেন কলিন ইনগ্রাম। রবি বোপারা ধীরলয়ে ব্যাট করে যোগ করেছেন ১৩ রান।

তবে অন্যপ্রান্তে সিলেটের স্কোরবোর্ড সচল রাখেন ক্যারিবিয়ান ব্যাটার সিমন্স। দুর্দান্ত সব শটে রাসেল-ইবাদতদের বিপক্ষে গড়েন বিপিএলের এবারের আসরের প্রথম শতক। দুহাত উপরে তোলার উপলক্ষ্য বানানোর পর ফেরেন আরেক ক্যারিবিয়ান বোলার রাসেলের বলে। তামিমের হাতে ক্যাচ দেয়ার আগে ১৯ বাউন্ডারিতে গড়েন ১১৬ রানের ঝলমলে ইনিংস। ১৯তম ওভারে সিমন্স ফিরলে ৮ বলে ১৩ রান করে দলকে ১৭৫ রানের সংগ্রহ তুলে দেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন।

মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে সবচেয়ে খরুচে থাকেন আন্দ্রে রাসেল। ৩ ওভারে ৪৫ রান ভর্তুকিতে নেন সিমন্সের উইকেট। একটি উইকেট নিয়েছেন মাশরাফি মোর্ত্তজা।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকাবঙ্গবন্ধু বিপিএল-২০২২লিড স্পোর্টসসিমন্সসিলেট সানরাইজার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

গোপালগঞ্জের ৩টি আসনে জামানত হারালেন ১৩ প্রার্থী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনসম্মত: রাশিয়ার পর্যবেক্ষক দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হাতিয়ায় গৃহবধু ধর্ষণের অভিযোগে পুলিশের তদন্তে যা জানা গেছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথগ্রহণে নরেন্দ্র মোদির উপস্থিতি নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT