চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে আমার মতো নতুন আজিজ লাগবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ন ১১, জুন ২০২০
বিনোদন
A A

‘সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচাতে এফডিসিতে আমার মতো নতুন একজন আজিজ লাগবে। যিনি আবার মৃতপ্রায় সিনেমাকে টেনে তুলবেন। যেমনটা আমি ২০১১ সাল থেকে করে আসছিলাম।’

কথাগুলো দেশের প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজক আবদুল আজিজের। করোনা পরবর্তী সময়ে চলচ্চিত্রের অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করে এভাবেই নিজের অভিমত ব্যক্ত করেন চ্যানেল আই অনলাইনকে।

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে ২০১১ সালে জাজ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠা করেন আবদুল আজিজ। পরের বছর ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে প্রযোজনা শুরু করে ২০২০ সাল পর্যন্ত ৪২ টির বেশি ছবিতে লগ্নি করে জাজ।

এ প্রযোজনা প্রতিষ্ঠান চলচ্চিত্রে একদিকে ভালোবাসার রঙ, পোড়ামন, অনেক সাধের ময়না, রোমিও ভার্সেস জুলিয়েট, অগ্নি ২, শিকারী, নবাব, পোড়ামন ২, হিট ছবি দিয়ে সমৃদ্ধ করেছে তেমন উপহার দিয়েছেন বাপ্পী, মাহি, নুসরাত ফারিয়া, রোশানের মতো শিল্পীদের। দেশিয় ছবিতে লগ্নির পাশাপাশি যৌথ প্রযোজনাতেও ছবি নির্মাণ করে আলোচনার পাশাপাশি সমালোচিত হয়েছে জাজ মাল্টিমিডিয়া।

করোনা পরবর্তী সময়ের কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ বলেন, আগামিতে ৪০ টির মতো সিনেমা হল থাকবে। এতে করে ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবে না।

বিভিন্ন অনলাইন স্ট্রিমিং বা অ্যাপ টার্গেট করে ছবি মুক্তি দিতে হলে সেখান থেকে পুঁজি ফেরত আনাকে সহজভাবে দেখছেন না প্রযোজক আজিজ। তিনি বলেন, এখান থেকে সাফল্য পেতে অনেক সময় লাগবে।

Reneta

চলচ্চিত্রের স্বার্থে শিল্পীরা পারিশ্রমিক কমানোর উদ্যোগ নিলেও এতে টিকে থাকা মুশকিল হবে মনে করেন আবদুল আজিজ। তার ভাষ্য, ইন্ডাস্ট্রি সার্ভাইভের জন্য দরকার হবে যথাযথ ব্যবসায়িক পলিসি, অর্থ ও ক্রিয়েটিভি।

করোনা পরবর্তীতে চলচ্চিত্রের জাজের ভূমিকা কী থাকবে জানতে চাইলে আবদুল আজিজ বলেন, জাজ এ বিষয়ে পরবর্তীতে ঘোষণা দেবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্নি ২অনেক সাধের ময়নাআব্দুল আজিজজাজনবাবনুসরাত ফারিয়াপোড়ামনপোড়ামন-২বাপ্পীভালোবাসার রঙমাহিরোশানলিড বিনোদনশিকারীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT