চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় ২৯ বছর পূর্তি, কী বার্তা দিলেন শাহরুখ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ন ২৫, জুন ২০২১
এইচটি বাংলা, বিনোদন
A A

ভক্তদের চমকে দিতে বরাবরই ভালোবাসেন শাহরুখ খান। অভিনেতার ক্যারিয়ারে ২৯ বছর পূর্তি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় স্মৃতিকাতর তার ভক্তরা। ঠিক ২৯ বছর আগে ১৯৯২ সালের ২৫ জুন মুক্তি পেয়েছিল শাহরুখের প্রথম ছবি ‘দিওয়ানা’।

এই আনন্দ উদযাপন করতেই শুক্রবার টুইটারে ‘হ্যাশট্যাগ আস্ক শাহরুখ’ সেশনের ঘোষণা দেন শাহরুখ। মুহূর্তের মধ্যে শাহরুখ ভক্তরাও তৈরি ছিল তাদের প্রিয় তারকার জন্য বিচিত্রসব প্রশ্ন নিয়ে। কেউ কেউ অবশ্য বাঁকা প্রশ্ন করতেও ছাড়লেন না। কম যান না শাহরুখ, বাঁকাত্যাড়া প্রশ্নগুলো সোজা ব্যাটে খেললেন এই সুপারস্টার।

এক ভক্ত শাহরুখকে জিজ্ঞেস করেন, ‘স্যার আপনি কি আমার মতোই বেকার?’, এই প্রশ্নের ইঙ্গিতপূর্ণ জবাব দেন শাহরুখ, বেকারের অর্থটাই হিন্দিতে জানিয়ে দেন অভিনেতা। লেখেন- ‘যারা কিছু করে না…তারা’।

বক্স অফিসে শাহরুখের শেষ ছবি ছিল ‘জিরো’। যা মুক্তি পায় ২০১৮ সালের ডিসেম্বরে। আড়াই বছর ধরে অভিনয়ের দুনিয়ায় নেই কিং খান। সেই কারণেই বার বার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে। যদিও গত বছর নভেম্বরেই যশ রাজ ফিল্মসের ‘পাঠান’ ছবির শুটিং দিয়ে সেটে ফিরেছেন শাহরুখ। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এই ছবির।

নিজের পরবর্তী ছবির রিলিজ নিয়ে অনুরাগী প্রশ্ন করলে শাহরুখ স্পষ্ট বলেন, বর্তমানে যা পরিস্থিতি (করোনা) সেক্ষেত্রে রিলিজের ব্যাপারে এখনই কিছু বলাটা সম্ভবপর নয়। কারণ সেটা খুব আপেক্ষিক, সকলকে ধৈর্য ধরতে বার্তা দিলেন বাদশা।

অন্য আরেকজন ভক্ত প্রশ্ন করেন, ২৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শাহরুখ সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে কোন বিষয়টা শিখতে পেরেছেন? অভিনেতা বলেন, ‘অনুপ্রাণিত করেছে এমন নয়, তবে সত্যিটা শিখেছি…তুমি যে কাজটায় সেরা নও সেটা করো না, যে সেরা সেই কেবল জানে সেই কাজটা কেমনভাবে আরও ভালো করতে হয়!’

Reneta

নিজের বর্তমান মনের অবস্থাকে ‘মুম্বাইয়ের বৃষ্টির মতো’ বলে উল্লেখ করেন শাহরুখ। পাশাপাশি এদিন পজিটিভিটির বার্তাও দেন। বলেন, ‘চারপাশের নেগেটিভ বিষয় থেকে মন সরিয়ে ফেল, নিজের প্রতি বিশ্বাস রাখ’।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়অভিনেতাক্যারিয়ারজিরোদিওয়ানাপাঠানবলিউডযশরাজ ফিল্মসশাহরুখসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিস্ফোরণে ২ জন নিহত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT