চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় নারী মুক্তির গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ন ০৮, মার্চ ২০২২
বিনোদন
A A

 ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ -এই প্রতিপাদ্যে সারাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীদের ওপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে করা প্রতিবাদে নারীদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য।

সিনেমায় নানা সময়ে উঠে এসেছে নারীদের সংগ্রাম ও বিজয়গাঁথার নানান কাহিনী। সিনেমা মানে নারীর গ্ল্যামার নয়, এ ধারণার পরিবর্তন হয়েছে। এই দিনে জেনে নিন নারীদের প্রেরণা যোগানো তেমনই পাঁচটি ছবি সম্পর্কে-

দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন:
গেল বছর মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত ছবি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’। মালায়ালাম এই সিনেমাটি মুক্তির পর পরই ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্ব সিনেমার দর্শকের কাছে পৌঁছে যায়। এ সিনেমায় তুলে ধরা হয়েছে পুরুষতন্ত্রের কঠোর নজরদারিতে কীভাবে বছরের পর বছর ধরে নারীরা রান্নাঘরের চার দেয়ালের মধ্যে ‘ক্রীতদাসের’ জীবন কাটিয়ে দিচ্ছেন। সংক্ষিপ্ত সংলাপ ব্যবহারের মধ্য দিয়ে এ সিনেমায় জিও বেবি নিজের স্বামীর বাড়িতে এক নববিবাহিত নারীর বাস্তবতা, তার প্রতি হওয়া অবিচার ও দমন-পীড়ন চিত্রায়িত করেছেন। মালায়ালাম সিনেমায় স্ত্রী ও স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন নিমিশা সাজায়ান ও সুরজ ভেঞ্জারামুডু।

হিডেন ফিগারস (২০১৬): ষাটের দশকে নাসায় কর্মরত তিন কৃষ্ণাঙ্গ নারীর গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। কর্মক্ষেত্রে নানা বৈষম্যের শিকার হতে দেখা যায় তাদের। কিন্তু তাদের মেধার কাছে সব হার মানে।

ক্যারল (২০১৫): ক্যারল-এর প্রধান ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কেট ব্লানচেট। বিবাহ বিচ্ছেদের পরে সমলিঙ্গের এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে তৈরি হয়েছে ছবির কাহিনী।

আয়রন লেডি (২০১১): আয়রন লেডি ছবিতে মেরিল স্ট্রিপ অভিনয় করেছেন মার্গারেট থ্যাচার এর চরিত্রে। মার্গারেট থ্যাচার ছিলেন ইংল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি নারী পুরুষের ভেদাভেদ দূর করার জন্য সচেষ্ট ছিলেন সবসময়।

দ্য হেল্প (২০১১): ছবিটির মূল গল্প আবর্তিত হয়েছে ‘৬০-এর দশকে আমেরিকায় কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার আন্দোলনের সময় ইউজিনিয়া স্কিটার ফিল্যান নামের একজন শ্বেতাঙ্গ তরুণীর সাথে দু’জন কৃষ্ণাঙ্গ গৃহপরিচারিকা অ্যাবিলিন ক্লার্ক আর মিনি জ্যাকসনের সম্পর্ককে ঘিরে। একজন সাংবাদিক হিসেবে স্কিটার সিদ্ধান্ত নেয়, মিসিসিপির জ্যাকসন শহরের শ্বেতাঙ্গ পরিবারগুলোতে গৃহপরিচারিকার কাজ করার সময় কৃষ্ণাঙ্গ মহিলারা যেসব বর্ণবাদের শিকার হয়, সে সব ঘটনা নিয়ে সে একটি বই লিখবে।

Jui  Banner Campaign
ট্যাগ: মালায়ালামলিড বিনোদনসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT