চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় দশ বছর: বাঙালি দর্শককে যা দিলেন সৃজিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০২০
বিনোদন
A A

২০১০ সালের ১৪ অক্টোবর ‘অটোগ্রাফ’ সিনেমা দিয়ে টালিউডে যাত্রা শুরু হয় সৃজিত মুখার্জির। এরপর চোখের পলকে যেন কেটে গেল দশটি বছর। এই দশ বছর ছিল সিনেপ্রেমীদের কাছে আশীর্বাদের মতো। 

এই দশ বছরে সৃজিত নির্মাণ করেছেন ১৮টি সিনেমা, ২টি ওয়েব ফিল্ম, ১টি ওয়েব সিরিজ। ১৭টি মুক্তি পেয়েছে। ১৪টি সুপারহিটহয়েছে। ১৭৭টি পুরস্কার জিতেছেন। ৫৯টি অংশ নিয়েছে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে। ফেসবুকে এই তথ্য জানিয়েছেন সৃজিত। পাশে থাকার জন্য ভক্তদেরকে ধন্যবাদ জানিয়েছেন। 

টাইমস অব ইন্ডিয়ায় দেয়া সাক্ষাতকারে সৃজিত বলেছেন, এই দশ বছরে পৃথিবী অনেকটাই বদলে গেছে। সবচেয়ে বেশি বদলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ২০১০ এর আগে সিনেমার প্রচারণা চালানো হতো ট্র্যাডিশনাল মিডিয়ায়। দৃশ্যপট বদলে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনামূল্যে প্রচার ও প্রসারের সুযোগ আসার পরে।

তিনি বলেন, বাংলা ছবির ক্ষেত্রে অনেক সময়েই বাজেট বাড়ানো সম্ভব হয় না। তাই প্রচারণার জন্যও বাজেট কম থাকে। এই ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিনামূল্যে প্রচার ও প্রসারের সুযোগটা কাজে লাগানো যায়।

সৃজিত মনে করেন, গত দশ বছর ছিল গল্পকথকদের দশক। তারকাবহুল ছবির বদলে ইন্ডাস্ট্রি ঝুকেছে গল্পনির্ভর ছবির দিকে। পরিস্থিতি বদলানোর কারণে তারকারাও নিজেদের বদলেছেন। অভিনয়-সত্ত্বা কাছে তাদের তারকা-সত্ত্বা হেরে গেছে।

২০১৫-এর পর থেকে পূজায় ছবি মুক্তি বেড়েছে, সিনেমাহল কমেছে। এতে নির্মাতাদের বেশ ঝামেলায় পড়তে হয়েছে। মানুষ হিসেবে নিজেও অনেক বদলেছেন, এমনটাই জানালেন সৃজিত।

Reneta

সৃজিতের মতে তিনি নেতিবাচক পরিস্থিতি মোকাবেলা করে প্রতিযোগিতার মাঝে টিকে থাকতে শিখেছেন গত দশটি বছরে। দশ বছর আগের সৃজিত এসব অনেক কিছুই পারতেন না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অটোগ্রাফদশকরাজকাহিনীলিড বিনোদনসিনেমাসৃজিত মুখার্জি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT