চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিনেমাতে কাস্টিং কাউচ সবখানে আছে, তবে আমি মুখোমুখি হইনি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ন ১৪, মে ২০১৮
বিনোদন
A A

‘সিনেমা ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের বিষয়টি অবশ্যই আছে। সব খানেই আছে। তবে আমার এমন এক্সপেরিয়েন্স হয়নি। কারণ আমি দ্রুত কোন কিছু করতে চাইনি।’

এক সাক্ষাৎকারে এমনটি বলেছেন বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের সিনেমায় দারুন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রাজধানীতে বিশ্বের দীর্ঘতম ৪০০ ফুটের এক সেলাইয়ের লেহেঙ্গা শাড়ির প্রদর্শনী এবং ফ্যাশন শো এর শো স্টপার হওয়ার অনুষ্ঠানে এমনটি বলেছেন বর্তমানে ঢাকায় অবস্থান করা জয়া।

কৌশিক গাঙ্গুলির দারুণ সফল সিনেমা ‘বিসর্জন’ এর সিক্যুয়াল ‘বিজয়া’র কাজ করতে আবার কোলকাতায় গিয়ে ঈদের কিছুদিন আগে ঢাকা আসবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি নিজের প্রথম প্রযোজনা ‘দেবী’র জন্য বিশেষ মনোযোগ দিয়েছেন বলে জানান তিনি।

কানে ৮২ নারী নির্মাতা-অভিনেত্রী এবং প্রযোজকের অভিনব রেড কার্পেট প্রটেস্টও কাস্টিং কাউচ বিষয়ে আরো বলেন, ‘দ্রুত সাফল্যের সিঁড়ি ভাংতে গেলে কাস্টিং কাউচের কবলে পড়ার সম্ভাবনা বেশি থাকে।  আমার প্ল্যানিংগুলো একটু অন্যরকম ছিল। খুব ধীরে ধীরে আমি এগিয়েছি। অভিজ্ঞতা অর্জন করতে করতে। বিশেষ করে যখন আমি ঐ দেশে গিয়ে কাজ করছি তখন আমি বাংলাদেশে জয়া আহসান হিসেবে প্রতিষ্ঠিত। ফলে আমাকে সেদেশেও কোন প্রতিবন্ধকতায় পড়তে হয়নি। আর আমার কাছে মনে হয়েছে ভারতে কেউ যদি কাজ করে তবে শিল্পের গুণটাকে মর্যাদা দেওয়া হয়।’

রাজধানীতে দীর্ঘতম লেহেঙ্গা শাড়ির প্রদর্শনী ও ফ্যাশন শোতে জয়া আহসান। সঙ্গে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা (জয়ার বামে) ও ডায়মন্ড ওয়ার্ল্ড এর প্রধান দিলীপ কুমার আগারওয়াল (জয়ার ডানে)

নিজের বাকী মনোযোগ ‘দেবী’ সিনেমা নিয়ে জানিয়ে জয়া বলেন, ‘আমার সমস্ত ব্যস্ততা দেবীর পোস্ট প্রোডাকশন্স নিয়ে। ফিরছি ঈদের সময়। দেবী’র পোস্ট প্রোডাকশনে বেশি সময় দেওয়াতে ঈদের খুব একটা অনুষ্ঠানে অংশ নেওয়া হচ্ছেনা। আমার সম্পূর্ণ নতুন একটি আইডেন্টিটি ‘দেবী’। তাই আমি চেষ্টা করছি দর্শকের সবার যেন ভালো লাগে তেমনি ভাবে ‘দেবী’ তৈরী করতে। কারণ হুমায়ুন আহমেদ এর এত বহুল পঠিত এই উপন্যাস সেটা নিয়ে যেহেতু কাজ করছি। চাইছি এর প্রতি যাতে জাস্টিস হয়। তাই পোস্ট প্রোডাকশন্সে জোর দিয়েছি। ডাবিং এবং অন্যান্য কাজ চলছে। সব শেষ করে দ্রুত মুক্তি দিতে চাই। তবে অবশ্যই এই ঈদে নয়। সেটা সম্ভবও নয়।

Reneta

দেবী’ প্রসঙ্গে জয়া আহসান আরো বলেন, এটি নতুন একটা প্রেজেন্টেশন। আমি যে এতদিন একটা কাজ করলাম সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে কাজটি করা। দর্শক যাতে অন্তত বলে একটি ভালো ছবি। বাংলাদেশের বর্তমান ছবির জায়গা টাকে যেন ঋদ্ধ করে সেরকম কাজ করেত চাই। সেটিকে সামনে নিয়ে আসতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জয়াদেবীলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে আইনি নোটিশ 

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রদল নেতার বাড়িতে গুলির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

এপ্রিল ১, ২০২৬

মানিকের গোলে সেমিতে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
হাসপাতালে মেঝেতেই চলছে চিকিৎসা—অসুস্থ সন্তানকে বুকে আগলে নির্ঘুম রাত পার করছেন উদ্বিগ্ন বাবা-মায়েরা। ছবি: এআই

শিশুদের হাম: হাসপাতালে মা-বাবার অদৃশ্য যুদ্ধ

এপ্রিল ১, ২০২৬
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশী খামার শ্রমিক নিহত

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশী খামার শ্রমিক নিহত

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT