চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্সের দুই শাখায় চলছে ‘কসাই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ন ১৭, জুলাই ২০২১
বিনোদন
A A

নগরীর স্টার সিনেপ্লেক্সে চলছে অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘কসাই’। দেশের সর্বাধুনিক এই সিনে থিয়েটারের তিন শাখার দুটিতেই ‘কসাই’ চলছে।

সিনেমাটির নায়ক নিরব শুক্রবার সন্ধ্যার শোতে সিনেপ্লেক্সে গিয়ে ‘কসাই’ দেখেছেন। তার সাথে আরও ছিলেন সিনেমাটির অভিনেত্রী এলিনা শাম্মী, অভিনেতা রাসেল প্রমুখ।

আসন্ন ঈদে নতুন কোন বাংলা সিনেমা মুক্তি না পাওয়ায় শুধুমাত্র ‘কসাই’ দিয়েই সিনেপ্লেক্সে বাংলা ছবি চলবে বলে চ্যানেল আই অনলাইন কে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহউদ্দিন।

তিনি বলেন, সিনেপ্লেক্সের দুটি শাখায় তিনটি করে শো চলছে কসাইয়ের। করোনার যে পরিস্থিতি তাতে অনেক বেশি দর্শক হবে এই প্রত্যাশা আমাদের নেই। পরবর্তী লকডাউনের আগ পর্যন্ত কসাই সিনেপ্লেক্সের দুই শাখায় চলছে।

জানা যায়, করোনাকালীন মোট পাঁচটি সিনেমার প্রদর্শন চলছে সিনেপ্লেক্সে। এর মধ্যে শুধুমাত্র একটি বাংলা সিনেমা হচ্ছে কসাই।

নিরব বলেন, করোনার কারণে কোনো প্রযোজক পরিচালক ছবি মুক্তি দিতে সাহস পাচ্ছেন না। সেদিক থেকে অনন্য মামুন সাহস করেই কসাই মুক্তি দিয়েছেন এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। যারা ছবি দেখছেন প্রশংসা করছেন এটা দেখে ভালো লাগছে।

Reneta

এদিকে, করোনা প্রতিকূলতার মধ্যেও ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৬টি নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।

তারমধ্যে রয়েছে সময়ের আলোচিত নির্মাতা অনন্য মামুনের নতুন দুই সিনেমা। এরমধ্যে একটি দেশের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ‘নবাব এলএল.বি’ এবং অন্যটি চিত্রনায়ক নিরব অভিনীত ‘কসাই’।

কসাই’ সিনেমাটি দর্শক চ্যানেল আইয়ে দেখতে পারবেন ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে। চ্যানেল আই অনলাইনের অনুষ্ঠান বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কসাইনবাবনিরবলকডাউনলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT