চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনিয়র যুগ্ম-মহাসচিবের পদত্যাগে জাপায় নতুন অস্থিরতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ন ১১, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় পার্টির (জাপা) অস্থিরতা যেনো কাটছেই না। নতুন ৮ জনকে প্রেসিডিয়াম মেম্বার করার পরই পদত্যাগ করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও এমপি লিয়াকত হোসেন খোকা।

দলের ভেতরে সংষ্কারের দাবি জানিয়েছেন এই জাপা নেতা। তবে দলের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দলে কোন কোন্দল নেই। সবাইকে নিয়েই দলকে সুসংগঠিত করবেন তিনি।

জাতীয় সংসদে বিরোধীদল জাতীয় পার্টি এখন ব্যস্ত দলের ভেতরের বিরোধীদের নিয়ে। কয়েক দফা সিদ্ধান্ত পরিবর্তনের পর হঠাৎ করেই একদিন রাত ১১টার দিকে চেয়ারম্যান এইচ এম এরশাদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিজের ভাই জি এম কাদেরের নাম ঘোষণা করেন।

এরপর বৃহস্পতিবার এরশাদের দেয়া এক বিবৃতিতে নতুন ৮ জনকে প্রেসিডিয়াম মেম্বার করা হলো। তার কিছুক্ষণ পরই দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন লিয়াকত হোসেন খোকা। তবে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এই এমপি স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করায় দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের সঙ্গে মতবিরোধের কথা শোনা যাচ্ছে। কিন্তু তা অস্বীকার করেছেন জি এম কাদের।

তবে দুজনই জানিয়েছেন, এরশাদের যে কোন সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা আছে তাদের। যা বিনা বাক্যে মেনে নেবেন তারা।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: এইচ এম এরশাদজাতীয় পার্টিসিনিয়র যুগ্ম মহাসচিব
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েদের ফুটবল লিগে চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ছারছীনা পীর সাহেবের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সাত নারী সংসদের মধ্যে ছয়জন বিএনপি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা-১৪-নির্বাচনে কারচুপির অভিযোগ সানজিদা তুলি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT