চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনহা হত্যা মামলা: ২৩ আগস্ট প্রতিবেদন জমা দিতে আশাবাদী তদন্ত কমিটি

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৮:১২ অপরাহ্ন ১৬, আগস্ট ২০২০
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের খুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি আগামী ২৩ আগস্ট প্রতিবেদন জমা দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

রোববার বিকাল ৫টার দিকে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান গণশুনানী শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয় গঠিত তদন্ত কমিটির তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে। নির্ধারিত সময় ২৩ আগষ্টের মধ্যেই সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

কক্সবাজারের টেকনাফ শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে আজ ৯ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এপর্যন্ত বিভিন্ন সময়ে ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রায় ৬০ জনের সাক্ষ্য নিয়েছে তদন্ত কমিটি। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৩ বার।

তদন্ত কমিটির প্রধান আরও জানান, সিনহা হত্যাকাণ্ডের ঘটনার উৎস এবং কারণ যেমন তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা থাকবে। এরকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য বেশ কিছু সুপারিশও দেয়া থাকবে তদন্ত রিপোর্টে।

তিনি বলেন, ‘আজ তদন্তের স্বার্থে গণশুনানি করেছি। এতে ১১জন সাক্ষ্য দিতে নাম নিবন্ধন করলেও আমরা ৯জনের কাছ থেকে সাক্ষ্য নিয়েছি। অন্য ২জনকে ঘটনার প্রত্যক্ষদর্শী মনে হয়নি।’

Reneta

মিজানুর রহমান জানান, মামলার তদন্তের স্বার্থে যেখানে যাওয়ার প্রয়োজন আমরা সব জায়গা গিয়েছি। এতে সরকারি-বেসরকারি ৬০জনের জবানবন্দি নেয়া হয়েছে।’

এদিকে সকালে শুরু হওয়া গণশুনানিতে ১১ জন প্রত্যক্ষদর্শী নাম নিবন্ধন করেন। এরমধ্যে ৯জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

গত ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া শামলাপুর পুলিশ তদন্তকেন্দ্রে নিহত হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ খান।

এদিকে গণশুনানির খবরে সকাল থেকে শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প এলাকা উৎসুক জনতা ভিড় জমান। এসময় সকাল সাড়ে ১০ টার দিকে টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে তদন্ত কমিটি এই গণশুনানি শুরু করার আগে সাক্ষ্য দিতে ১১ জনের নাম নিবন্ধন করা হয়। নিবন্ধন করা এসব সাক্ষীদের কাছ থেকে ৯জনের সাক্ষ্য নেয় তদন্ত কমিটি।

গত ১২ আগস্ট তদন্ত কমিটির সদস্য কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাহজাহান আলী একটি গণবিজ্ঞপ্তি জারি করেন। এতে তিনি বলেন, ৩১ জুলাই আনুমানিক রাত ১০টার দিকে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্তে জন্য গণশুনানির আয়োজনের ঘোষনা দেয়।

প্রসঙ্গ, গত ৩ জুলাই সিনহা মো. রাশেদ খানের সঙ্গে শিপ্রা দেবনাথ, সাহেদুল ইসলাম সিফাত ও তাহসিন রিফাত নুর কক্সবাজার আসেন ভ্রমণবিষয়ক ভিডিওচিত্র ধারণ করতে।

পরে ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকায় একটি রিসোর্টে ফেরার পথে শামলাপুর  পুলিশ তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা।

এ সময় পুলিশ সিনহার সঙ্গে থাকা সিফাতকে আটক করে কারাগারে পাঠায়। পরে রিসোর্ট থেকে শিপ্রাকে আটক করা হয়। দুজনই বর্তমানে জামিনে মুক্ত।

ওই ঘটনায় ওসি প্রদীপ সহ পুলিশ কর্মকর্তা, সদস্য ও পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষী কক্সবাজার জেলা কারাগারে রয়েছে। এদের মধ্যে ৪ পুলিশ সদস্য ও ৩ সাক্ষীকে রিমান্ড শুনানি করছে তদন্তকারী সংস্থা র‌্যাব।

Jui  Banner Campaign
ট্যাগ: গণশুনানিসিনহা হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদ সদস্যদের আবাসন প্রস্তুতি শুরু হলেও নীরব মিন্টু রোডের মন্ত্রীপাড়া

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

রমজানের আগেই নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT