চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিদ্দিকুরের পেছানোর দিনে এগোলেন জামাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ন ২৬, এপ্রিল ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

দ্বিতীয় রাউন্ডে কিছুটা ঘুরে দাঁড়ালেও তৃতীয় রাউন্ডে পিছিয়ে পড়েছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। তবে বিটিআই ওপেনে দাপটেই এগোচ্ছেন লাল-সবুজদের আরেক গলফার জামাল হোসেন মোল্লা।

বৃহস্পতিবার কুর্মিটোলা গলফ কোর্সে এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে কিছুটা ছন্দে ফেরা সিদ্দিকুর তৃতীয় রাউন্ডে ৪টি বার্ডি, ৩টি বোগি করে পিছিয়ে পড়েন। সব মিলিয়ে পারের চেয়ে ৬ শট কম খেলে যৌথভাবে ১১তম স্থানে আছেন প্রতিযোগিতাটির দুবারের সেরা এ গলফার।

সিদ্দিকুরের পিছিয়ে পড়ার দিনে তৃতীয় রাউন্ডে ৬টি বার্ডির পাশাপাশি ২টি বোগি করেন জামাল। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলে দ্বিতীয় স্থানে আছেন তিনি। ১৫ শট কম খেলে শীর্ষে রয়েছেন জাপানের হিগা কাজুকি।

তৃতীয় রাউন্ডে ৫টি বার্ডি, একটি ঈগল ও একটি বোগি করে ঘুরে দাঁড়িয়েছেন শাখাওয়াত হোসেন সোহেলও। সব মিলিয়ে পারের চেয়ে ৭ শট কম খেলে ৫ জনের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে আছেন।

আগের রাউন্ডে যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা সজীব আলী তৃতীয় রাউন্ডে আলো ছড়াতে পারেননি। ৪টি বার্ডির সঙ্গে ৩টি বোগি ও একটি ডাবল বোগি করে পিছিয়ে পড়েছেন। সব মিলিয়ে পারের চেয়ে ৭ শট কম খেলে যৌথভাবে পঞ্চম স্থানে আছেন সজীব।

তৃতীয় রাউন্ডে একটি করে বার্ডি, ঈগল ও বোগি করে আগের রাউন্ডে যৌথভাবে দ্বাদশ স্থানে থাকা দুলাল হোসেন পিছিয়েছেন এক ধাপ।

Jui  Banner Campaign
ট্যাগ: সিদ্দিকুর রহমান
শেয়ারTweetPin1

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT