চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটিং সার্ভিসের নামে এখনো যেভাবে ভাড়া নৈরাজ্য চলছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ন ২০, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

রাজধানীতে সিটিং সার্ভিস আরো ১৫ দিন থাকছে এমন ঘোষণার একদিনের মাথায় ভাড়া নৈরাজ্যে নাকাল গণপরিবেহনের যাত্রীরা। তারা বলছেন, লোকাল বাসে অতিরিক্ত যাাত্রী তুললেও সিটিং সার্ভিসের নামে অাগের ভাড়া নেয়া হচ্ছে। আর ভাড়ার অনিয়ম নিয়ে যাত্রীরা কিছু বলতে গেলেই কন্ডাক্টররা খবরের কাগজ দেখিয়ে সিটিং সার্ভিসের ভাড়ার বৈধতা বুঝাতে চাচ্ছেন।

বৃহস্পতিবার শেওড়াপাড়া থেকে ফার্মগেট যাওয়ার উদ্দেশে বাসে উঠেন চাকরীজীবি নীলা। বাস লোকাল হওয়ার পর এই দূরত্বে ভাড়া সাত টাকা নিলেও আজ তাকে ১৫ টাকা দিয়ে আসতে হয়েছে।

ভাড়া নেয়ার আগে বাসের দরজা বন্ধ করে সিটিং বলেও ভাড়া নেয়া শেষে অতিরিক্ত লোক উঠানো শুরু করে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, যাত্রীদের সঙ্গে সিটিং আর লোকাল নিয়ে একপ্রকার লুকোচুরি খেলছে তারা।

এছাড়া সিটিং সার্ভিসের ভাড়া দেয়ায় আপত্তি জানালে বাসের হেলপার আগামী ১৫ দিন সিটিং সার্ভিস থাকার বিষয়ে পত্রিকায় ছাপানো নিউজ দেখাচ্ছেন বলে জানিয়েছেন মহাখালী রুট হয়ে সদরঘাট যাওয়া বাসের যাত্রী শাহজামাল। তিনি জানান, অনেকে কথা কাটিকাটি করে আগের বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।

তবে রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ করার পর বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ চ্যানেল আই অনলাইনকে বলেছেন, গণপবিহনে বিআরটিএ’র চার্ট অনুযায়ী নির্ধারিত ভাড়ার বদলে অতিরিক্ত ভাড়া নেয়া হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিন্তু এমন বক্তব্য থাকার পরও যাত্রীদের কাছ থেকে এভাবে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বিআরটিএ ব্যবস্থা নিচ্ছে। বিআরটিএ নিয়মিত বিষয়টি মনিটরিং করছে বলেও জানান তিনি।

Reneta

এর আগে বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, জনস্বার্থ বিবেচনায় রাজধানীতে সিটিং সার্ভিস ব্যবস্থা আবারও ফিরিয়ে আনা হতে পারে। এর পাশাপাশি রাজধানীবাসীর গণপরিবহণ সমস্যা সমধানে ভিন্ন চিন্তার কথা জানিয়েছেন তিনি।

বিকল্প সমাধানের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে মে মাসের মধ্যে ৪০০ পাবলিক বাস ঢাকার রাস্তায় নামানো বিষয়ে আলোচনা চলছে বলে জানান সেতুমন্ত্রী।

ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (১৬ এপ্রিল) থেকে গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধ করা হয়।

ছবি: রণ মাহমুদ ও জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিটিং সার্ভিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদে আরও ১৩টি বিল পাস

এপ্রিল ৮, ২০২৬

বিদ্যুৎ বাঁচাতে যে সিদ্ধান্ত তামিমের নেতৃত্বাধীন বিসিবির

এপ্রিল ৮, ২০২৬

দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের সুখবর দিল তামিমের বোর্ড

এপ্রিল ৮, ২০২৬

সংসদে বড় সিদ্ধান্ত: সন্ত্রাসবিরোধী সংশোধনসহ ৯ অধ্যাদেশ পাস

এপ্রিল ৮, ২০২৬

নিউইয়র্কে ঘরের আঙিনায় কৃষি চমক, দেশি সবজি আবাদের উদাহরণ

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT