বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের আগে প্রস্তুতি ম্যাচকে লক্ষ্য করে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। কোচ দলের সব সদস্য উপস্থিত না হওয়ায় ফিটনেসের দিকেই নজর দিয়েছেন।
সিঙ্গাপুর ও আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে এসে দর্শকদের সমর্থন চেয়েছেন অধিনায়ক মামুনুল ইসলাম।
শেখ জামাল মাঠে অভিজ্ঞ ও নতুন ডাক পাওয়া সদস্যরা থাকলেও এখনো অনুপস্থিত রয়েছে বেশ কয়েকজন ফুটবলার। তাই এখনো পূর্ণাঙ্গ পরিকল্পনা না করলেও তরুণদেরকে দেশের জন্য উজাড় করে খেলার কথাই বললেন জাতীয় দলের অধিনায়ক।
৩০ মে সিঙ্গাপুর এবং ২ জুন আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।







