বিএনপির এজেন্টদের গণগ্রেপ্তোরের অভিযোগ জানিয়ে খুলনার তিন পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চেয়ে সিইসির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। তবে ভোটের চারদিন আগে আইনশৃংখলা বাহিনীর কোন সদস্যকে প্রত্যাহার সম্ভব নয় বলে জানিয়েছে ইসি।
বৃহস্পতিবার বেলা ৩টায় বিএনপির প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করে এসব অভিযোগ জানান।
এছাড়াও নির্বাচনী আইন লঙ্ঘন করে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে একজন যুগ্ম সচিবকে তদারকির দায়িত্ব দেয়াকে সরকারের অভিসন্ধি বলে অভিযোগ করেছে বিএনপি।
ইসি বলছে সরকারের নির্দেশে নয় দুই পক্ষের চাপ সামাল দেবার জন্যই রিটার্নিং অফিসারকে তদারকি করার জন্য আইন মেনে একজন যুগ্ম সচিবকে পাঠানো হয়েছে।
তবে রোববার ইসি বৈঠক করে গাজীপুর নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব।








