চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়া দেবেন সারিকা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ন ২৬, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

বহুদিন ধরেই মডেল ও অভিনেত্রী সারিকার বিরুদ্ধে অভিযোগ, তিনি পরিচালক কিংবা সাংবাদিকদের ফোনে সাড়া দেন না। কাজে যেমন অনিয়মিত, তেমনি কাজের খবর জানাতেও আছে অনীহা! কিন্তু এবার সারিকা বললেন, এখন থেকে কাজে নিয়মিত তিনি।

গতানুগতিক কাজে নিজেকে ভাসিয়ে দিতে চাননা জনপ্রিয় অভিনেত্রী সারিকা। তবে এখন থেকে নিয়মিত কাজ করে যাবেন। শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘৩০০ সেকেন্ড’-এ অতিথি হয়ে এসেছিলেন সারিকা।

সেখানেই কাজে নিয়মিত হওয়ার বিষয়ে তিনি বললেন, কাজে নিয়মিত হয়েছি। ২০১৬ সালে ব্যাক করার পর অকেশনালি কাজ করা হতো। কারণ সেসময় আমার মেয়ে ছোট ছিলো। কিন্তু এখন মোটামুটি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। গত রোজার ঈদ থেকে একেবারে নিয়মিত কাজ করছি।

২০১৪ সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে প্রেম করে হঠাৎ করেই বিয়ে করেন সারিকা। এরপর থেকেই অভিনয়ে অনিয়মিত তিনি। বিয়ের এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যাসন্তান। তার এক বছরের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়।

বিয়ে এবং বিচ্ছেদ নিয়েও অনুষ্ঠানে কথা বলেন সারিকা। বললেন, বিয়ের জন্য ক্যারিয়ার সেক্রিফাইস করেছি, বাবা-মা থেকে দূরে থেকেছি। তাদের অবাধ্য হয়ে যা করেছি, সেটা ভুল ছিলো। সব সেক্রিফাইস করে যেহেতু বিয়েটা করেছিলাম, তাই সেটা টিকিয়ে রাখতে আমার শতভাগেরও বেশি চেষ্টা ছিলো।

শতভাগ চেষ্টা করেও কেন বিয়েটা টিকলো না? জয়ের এমন প্রশ্নে সারিকা বলেন, কম বেশি প্রতিটা দম্পতির মধ্যে কিছু ঝামেলা থাকেই। কিন্তু সে ঝামেলাগুলো যখন কোনোভাবেই সলভ করা যায় না, কোনোভাবেই আর বনিবনা হয় না তখন আমার মনে হয় দুজনই টর্চার্ড হওয়ার থেকে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াই সবচেয়ে ভাল সিদ্ধান্ত। আমি সেটাই করেছি।

Jui  Banner Campaign
ট্যাগ: ৩০০ সেকেন্ডঅভিনয়জয়নাটকলিড বিনোদনসারিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বাংলাদেশের প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ।

সুরকার ও সংগীত পরিচালক শাহনেওয়াজ কানাডায় মারা গেছেন 

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT