চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাহো’র জন্য শ্রদ্ধা কাপুরই সেরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ন ২৭, জুন ২০১৯
বিনোদন
A A

রোমান্টিক ইমেজ ভেঙে এবার পুরোপুরি অ্যাকশান অবতারে আসছেন বলিউডের তারকা অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ভারতীয় দক্ষিণী ছবি ‘সাহো’তে নতুন শ্রদ্ধাকে আবিস্কার করবেন ‘আশিকি ২’-এর ভক্ত দর্শকরা।

অভিনয়ের শুরু থেকে এখন পর্যন্ত বরাবরই পর্দায় বেশ সাধারণ চরিত্রে দেখা গেছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। তবে এবার ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাসের বিপরীতে দক্ষিণী ছবি ‘সাহো’র মধ্যদিয়ে একটু ভিন্ন রূপে পর্দায় আসছেন এই অভিনেত্রী।

ছবিটিতে দুর্দান্ত কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে প্রভাস ও শ্রদ্ধা দুজনকেই। যদিও বরাবরই অ্যাকশন দৃশ্যে অভিনয় করেণ প্রভাস। তবে শ্রদ্ধার জন্য অ্যাকশনের দৃশ্যে অভিনয় করার ব্যাপারটা কিছুটা নতুনই।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সাহো’র টিজার। যেটি ছিল অ্যাকশন, টান টান উত্তেজনা এবং রোমান্টিকতায় ঠাঁসা। যেখানে প্রভাসের সাথে শ্রদ্ধার অ্যাকশনও সবার মন কেড়েছে।

টিজারে দেখা শ্রদ্ধার অ্যাকশন দৃশ্যের ব্যাপারে ‘সাহো’র পরিচালক সুজিতও বলছেন এমনটাই। সম্প্রতি একটি সাক্ষঅৎকারে তিনি জানালেন, সাহোতে প্রভাসের বিপরীতে সবচেয়ে ভালো কাস্টিং শ্রদ্ধা কাপুরই।

ছবিটির অধিকাংশই শুটিং করা হয়েছে আবুধাবিতে এবং বর্তমানে ‘সাহো’ টিম শুটিংয়ের জন্য উড়াল দিয়েছে ইউরোপে।

Reneta

‘সাহো’তে প্রভাস ও শ্রদ্ধা কাপুর ছাড়াও রয়েছেন বলি অভিনেতা জ্যাকি শ্রফ, নীল নীতিন, চাঙ্কি পান্ডে, মহেশ মাঞ্জরেকর, অরুন বিজয়, এভেলিন শর্মা প্রমূখ। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে চলতি বছরের ১৫ই আগস্ট মুক্তি পাবে সুজিত পরিচালিত ‘সাহো’ ।

Jui  Banner Campaign
ট্যাগ: অরুন বিজয়এভেলিন শর্মাচাঙ্কি পান্ডেজ্যাকি শ্রফনীল নীতিনপ্রভাসমহেশ মাঞ্জরেকরশ্রদ্ধা কাপুরসাহো
শেয়ারTweetPin

সর্বশেষ

মর্যাদাপূর্ণ ফলাফলের জন্য জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

খালের কচুরিপানা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT