বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ’র জামিনের পরবর্তী শুনানি ২৯ মে। শিলং এর হাসপাতালে চিকিৎসার পর সকালে সালাহ উদ্দিন আহমেদকে আদালতে নেয়া হয়। শিলংয়ের নিম্ন আদালতে তার জামিনের আবেদন করেন আইনজীবী এসপি. মোহন্ত। বিচারক দু’পক্ষের যুক্তিতর্ক শুনেন। শুনানি শেষে ২৯ মে পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন আদালত।
এর আগে সালাহ উদ্দিনের আইনজীবীরা জানান, ভারতে অবৈধ অনুপ্রবেশ ছাড়া তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ আনার সুযোগ নেই। যেহেতু পুলিশের হাতে আটক হওয়ার সময় তার কাছে অবৈধ কিছু পাওয়া যায়নি, তাই রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে শুধু অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগই আনতে পারে বলে মন্তব্য করেন আইনজীবীরা।
স্থানীয় এরনেগরিমস হাসপাতালে নেয়ার পর থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় তাকে। চিকিৎসকরা জানান, তার শারীরিক বিভিন্ন জটিলতা আছে।







