কান উৎসবে তারকারা চমকে দিতে চান ভক্ত এবং উপস্থিত ফ্যাশন-বোদ্ধাদের। ব্যতিক্রম নন হলিউড তারকা সালমা হায়েকও। ৫০ বছর বয়সী এই তারকা গোলাপি চুলে উপস্থিত হয়েছেন কানে। মোশন অ্যাওয়ার্ড ডিনারে এই অপ্রত্যাশিত লুকে হাজির হন তিনি। তার চুল দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, এই চুল আসল নাকি কৃত্রিম?
স্বামী ফ্রাঙ্কোইস-হেনরি পিনাল্টকে সঙ্গে নিয়ে লাল গালিচায় হেঁটেছেন এই অভিনেত্রী। তার গোলাপি চুল দেখে অনেকেই চমকে গিয়েছেন সে সময়ে। তবে এটি আসল চুল নয় তা জানার পর সবাই আশ্বস্ত হয়। রোজ গোল্ড এবং বাবল গাম পিঙ্কের মাঝামাঝি এই রঙ দেখে ভক্তদের কেউ কেউ অবশ্য বেশ প্রশংসাও করছিলেন। সালমা হায়েকের কালো পোশাকে ছিল গোলাপি ফুলেল ডিজাইন। ধারণা করা হচ্ছে, পোশাকের ফুলের সাথে মিলিয়েই এই নকল চুল পরেছেন তিনি।
এর আগে অবশ্য ব্ল্যাক চায়না, কাইলি জেনার এবং নিকি মিনাজও একই রঙে চুল রাঙিয়েছিলেন। তবে বয়সের কারণেই হয়তো সত্যি চুল না রাঙিয়ে, নকল চুল পরেছেন সালমা হায়েক। টাইমস অব ইন্ডিয়া।








