চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান শাহ’র জন্মদিনে সেইসব গান (ভিডিওসহ)

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
১২:০৬ পূর্বাহ্ন ১৯, সেপ্টেম্বর ২০১৫
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ। আজ তার জন্মদিন। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্র মধ্য দিয়ে পর্দায় অভিষেক ঘটেছে সালমানের। এর তাকে আর থেমে থাকতে হয়নি।

ক্যারিয়ার শুরুর পর মাত্র তিন বছরে সালমান অভিনয় করেন ২৭টি ছবিতে। যার প্রতিটি ছবি দর্শক জনপ্রিয়তা। তার ছবি মানেই সিনেমা হলে মানুষের ঢল। আচার-আচরণ, চলন-বলন-পোশাক-আশাকে সালমান নিজেকে পরিণত করেছিলেন আধুনিক যুবকের আইকন হিসেবে।

সিনেমায় জুটি হিসেবে মৌসুমী, শাবনূর, শবনম, শাবনাজসহ জনপ্রিয় নায়িকাদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। তবে শাবনূর-সালমান শাহ’র রসায়ন নব্বই দশকের মানুষদের মনে দোলা দিয়েছিলো। সেই দোলা আজও মানুষের মনে দেয়।

সিনেমার পাশাপাশি সালমান শাহ’র অভিনীত ছবির গানগুলো ছিলো সুপারহিট। এখনো সেইসব গান বেঁচে আছে মানুষের অন্তরে। কালজয়ী নায়ক সালমান শাহ’র ভক্তদের জন্য তার জন্মদিনে জনপ্রিয় কয়েকটি গান।

আনন্দ অশ্রু: শিবলী সাদিক পরিচালিত সিনেমাটি মুক্তি পায় সালমানের মৃত্যুর পরের বছর, ১৯৯৭ সালের ১ আগস্ট। এতে সালমান বিপরীতে জুটিবদ্ধ হয়েছিলেন শাবনূর, কাঞ্চি। ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছিলো সিনেমা ‘আনন্দ অশ্রু’। ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘তুমি আমার এমনই একজন’ গানগুলো এখনো মানুষের মানুষের মনকে আনন্দ অশ্রুতে ভাসিয়ে নিয়ে যায়।

স্বপ্নের ঠিকানা: এম এ খালেক পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ১৯৯৫ সালের ১১ মে। ত্রিভুজ প্রেমের ‘স্বপ্নের ঠিকানা’য় আরও অভিনয় করেছিলেন সোনিয়া। বরাবরের মতো ফ্যাশন সচেতন আউটফিট সালমানের আকর্ষণ বাড়িয়ে দিয়েছিলো এই সিনেমার মধ্য দিয়ে। 

Reneta

স্বপ্নের পৃথিবী: বাদল খন্দকার পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালের ১২ জুলাই।  সালমান ও  শাবনূরে প্রেমকাহিনী নিয়ে নির্মিত ছবিটিতে জনপ্রিয় দুটি গান ছিলো ‘বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে’ ও ‘তুমি আমার মনের মানুষ’।

অন্তরে অন্তরে: শিবলী সাদিক পরিচালিত সুপারহিট সিনেমা ‘অন্তরে অন্তরে’ মুক্তি পায় ১৯৯৪ সালে ১০ জুন। এই ছবিটি মৌসুমী ও সালমান শাহ অভিনীত শেষ ছবি। এরপর এই দুই তারকা একসঙ্গে আর কোনো সিনেমায় অভিনয় করেননি। সিনেমায় দাদির ভূমিকায় অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছিলেন আনোয়ারা। ছবির সবগুলো গান সেসময়ের সুপারহিট ছিলো।

সত্যের মৃত্যু নাই: ছটকু আহমেদ পরিচালিত সত্যের মৃত্যু নাই ছবিটি মুক্তি পায় ১৯৯৬ সালে ১৩ সেপ্টেম্বর। সালমানের শাহ মৃত্যুর পর এটিই প্রথম ছবি যেটি মুক্তি পায়। সিনেমাটি দেখে কান্না করেননি এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি কঠিন হবে।

অসাধরণ অভিনয় নিয়ে দর্শকদের কান্না করাতে বাধ্য করেছিলেন এই কালজয়ী নায়ক সালমান শাহ। ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শাবানা। নায়িকা হিসেবে জুটি হয়েছিলেন শাবনাজ। ‘চিঠি এলো জেলখানাতে অনেকদিন পর’ গানটি এখনো মানুষের মনকে ক্ষত-বিক্ষত করে দেয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢালিউডনায়কসালমান শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT