চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান শাহকে নিয়ে সিনেমার নাম যদি হয় ‘উপসংহার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ন ২৯, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের জৌলুস সময়ের সুপারস্টার ছিলেন চিত্রনায়ক সালমান শাহ। চলচ্চিত্রে তার ক্যারিয়ার সব মিলিয়ে চার বছর! অথচ এই অল্প সময়ে ২৭টি সিনেমায় অভিনয় করে রীতিমত ঝড় তুলেছিলেন। রহস্যজনকভাবে তার হঠাৎ মৃত্যুতে থমকে যায় গোটা ইন্ডাস্ট্রি! চলচ্চিত্রেও এর কম প্রভাব পড়েনি!

ক্যারিয়ারে সফলতার চূড়ায় অবস্থানকালে এমন মৃত্যুর ঘটনা শুধু বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতেই নয়, পুরো পৃথিবীতেই বিরল! তার মৃত্যু হয়েছে প্রায় ২৪ বছর আগে। অথচ তাকে এতোটুকুনও ভুলে যায়নি ভক্ত অনুরাগীরা। বরং মৃত্যুর পরও তার সিনেমা দেখে দিনকে দিন বেড়েছে ভক্তের সংখ্যা! যদিও তার অভিনীত সিনেমার চেয়ে ব্যক্তিজীবনই বেশি নাটকীয়!

সালমানের মৃত্যুর পর অনেকেই তার জীবন নিয়ে সিনেমা নির্মাণের প্রস্তুতির কথা জানিয়েছিলেন। শেষ পর্যন্ত কোনোটাই আলোর মুখ দেখেনি। অবশ্য এর পেছনে অন্যতম কারণ তার মৃত্যু নিয়ে অমিমাংসিত রহস্য।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। ‘আত্মহত্যা নাকি খুন হয়েছিলেন সালমান?’-এমন প্রশ্ন কিংবা রহস্যের জট খুলতেই কেটে গেছে প্রায় ২৪টি বছর। শেষ পর্যন্ত গেল সপ্তাহে সেই মামলার আদ্যপান্ত প্রকাশ করলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা জানালেন, সালমানের মৃত্যু অন্য কোনো উপায়ে নয়, তার মৃত্যু হয়েছে আত্মহত্যায়।

এমন চূড়ান্ত ফলাফলের পর অনেক পরিচালক, প্রযোজক এখন উদ্যোগী হচ্ছেন সালমানকে নিয়ে সিনেমা নির্মাণের। তালিকায় গুঞ্জন শোনা যাচ্ছে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীর নাম ও।

চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপেও আলোচনা উঠছে বিষয়টি নিয়ে। কেউ কেউ বলাবলি করছেন, সালমানের উত্থান সময়ের কাহিনির চেয়ে ঢের বেশি আকর্ষণীয় হতে পারে তার মৃত্যু রহস্যের চিত্রনাট্য! কারণ, সালমান খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন- চূড়ান্ত এই সিদ্ধান্ত প্রকাশ পেতেই সময় লেগেছে প্রায় ২৪ বছর! আর এই দীর্ঘ সময়ে ঘটে গেছে নানা নাটকীয় ঘটনা। যার প্রত্যক্ষ সাক্ষী হয়েছে সংবাদ মাধ্যম, সিনেমা ইন্ডাস্ট্রিসহ বাংলার জনগণ।

Reneta

‘‘সালমান শাহকে নিয়ে সিনেমাটির নাম হতে পারে ‘উপসংহার’। যে চিত্রনাট্যে প্রধান চরিত্র হিসেবে থাকতে পারেন সালমানের স্ত্রী সামিরা, মা নীলা চৌধুরী, শাবনুর, তদন্তে জড়িত পিবিআই কর্মকর্তাসহ সালমানের মৃত্যু রহস্যকে ঘিরে যাদের নাম এসেছে বার বার।’’

-এমন মতই দিলেন নব্বইয়ের মাঝামাঝিতে সংবাদ মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এক নবীন রিপোর্টার! যিনি সালমানের মৃত্যুর পর সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। নিজেও কালজয়ী এই চিত্রনায়কের মৃত্যু রহস্য নিয়ে সেই সময় একাধিক সংবাদ করেছেন।

সেই নবীন রিপোর্টার বর্তমানে একটি বেসরকারি টেলিভিশনের চিফ নিউজ এডিটর হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি সালমান শাহকে নিয়ে প্রকাশিত পিবিআইয়ের চূড়ান্ত ফলাফলের সংবাদটি সোশাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছেন, ‘সাংবাদিকতা জীবনের অন্যতম দীর্ঘ, নাকি দীর্ঘতমই (!) এক কাভারেজের সাক্ষী হলাম।’

জেষ্ঠ্য এই সাংবাদিকের এমন মন্তব্যই বলে দেয়, কেন সালমান শাহ’র সিনেমাটির নাম তিনি ‘উপসংহার’ বলছেন!

সালমান শাহ’কে নিয়ে সিনেমা হতেই পারে। একাধিক পরিচালকও এমন মত দিলেন, যারা সালমানকে নিয়ে ব্যবসাসফল সব ছবি নির্মাণ করেছেন।

সালমানকে নিয়ে সুজন সখী, বিচার হবে এবং শেষ ঠিকানা নামে তিনটি ছবি নির্মাণ করেছেন শাহ আলম কিরণ। তার মতে: মেগাস্টার উজ্বল থেকে আজকের শাকিব খান। ৮২-২০১৯। এই ৩৭ বছরে মাঝে জসিম, ইলিয়াস কাঞ্চন, অমিত হাসান, মান্না, সালমান শাহকে নিয়ে কাজ করেছি। সব মিলিয়ে ফুল প্যাকেজ মনে হয়েছে সালমান শাহকে। এত অল্প সময়ে সব শ্রেণির দর্শকের কাছে পৌঁছে যাওয়ার মত কাউকে পাইনি। তার জীবন নিয়ে সিনেমা হতেই পারে!

তবে সালমানকে নিয়ে এমন ছবি করলে প্রাসঙ্গিক সেইসব চরিত্রে কারা কারা থাকতে পারেন?-এমন প্রশ্নে তাৎক্ষণিক কিছু বলেননি এই নির্মাতা। জানালেন, একটু ভেবে দেখতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: চলচ্চিত্রনীলা চৌধুরীলিড বিনোদনশাবনূরসামিরাসালমান শাহসিনেমাসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT