বলিউড পাড়ায় বিয়ের হাওয়া বইছে। সবাই যেনো ঘর সংসার গুছিয়ে নিতে তোড়জোর শুরু করেছেন। কিছুদিনের মধ্যে মোস্ট এলিজেবল ব্যাচেলর শহীদ কাপুর বিয়ের পিঁড়িতে বসছেন। এর আগে অনেক নামি-দামি তারকা জীবনসঙ্গী বেছে নিয়েছেন। তবে বলিউড ইন্ডাস্ট্রি থেকে শুরু পরিবারের সবাই দাবাং খানের জীবনসঙ্গী নিয়ে বেশি চিন্তিত।
সম্প্রতি সালমানের মা সালমা খান ভারতের একটি অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, সালমানের জন্য বউ চাই। ওর বিয়ে দেওয়াটা আমার জন্য এখন জরুরি হয়ে পড়ছে।
‘সালমানের অপেক্ষায় ছিলাম যে ও হয়তো নিজেই বিয়ের উদ্যোগ নেবে। কিন্তু না, এখন দেখছি উদ্যোগটি আমাদেরই নিতে হবে,’ তার এরকম কথার সঙ্গে অনেকে বলেছেন, এরইমধ্যে সালমান খানের মা গয়না কেনা শুরু করেছেন।
‘কিক’ খ্যাত ৪৯ বছর বয়সী ‘সাল্লু’ ভাই কিছুদিন আগে গণমাধ্যমকে জানিয়েছেন, ভালোবাসার বিয়ে নয়; ফ্যামিলি বিয়ে আমার পছন্দ। তবে মেয়ের পক্ষ থেকে প্রস্তাবটি আসলে খুব ভালো হয়।
তা হলে সালমান ভক্তরা ধরেই নিতে পারেন, গোপনে হোক আর সম্মুখেই হোক সালমানের বিয়ের বাতাস হয়তো বইছে।
এর আগে বলিউডের অনেক নায়িকার সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন সালমান খান। ঐশ্বরিয়া থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ বাদ যাননি কেউই।
কিছুদিন আগে সোনাক্ষি সিনহা এবং জ্যাকুলিনের নাম জড়িয়েছে সালমানের নামে। তবে এখন দেখার পালা সিনেমার কোনো তারকা নাকি অপিরিচিত কোনো মেয়েকেই বিয়ে করবেন হার্টথ্রব সালমান খান।







