চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্টিফায়েড কপি না পাওয়ায় ‘কারো’ ইশারা দেখছে বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ন ১৮, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A
বিএনপি-খালেদা জিয়া-সার্টিফায়েড কপি

ফাইল ফটো

‘বিশেষ কারো ইশারায়’ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের সার্টিফায়েড কপি দিতে দেরি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

পুরনো কেন্দ্রীয় কারাগারে কারা ফটকের সামনে রোববার সকাল পর্যন্ত রায়ের সার্টিফায়েড কপি না পেয়ে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন তিনি।

রায়ের কপিটি দ্রুত হস্তান্তরের জন্য আহ্বান জানিয়ে এই আইনজীবী বলেন, রায়ের কপি ছাড়া রায় ঘোষণা আইন বহির্ভূত ও আইনের বরখেলাপ। তাই বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় এটি দ্রুত দেয়া দরকার।

এছাড়া রোববার সকালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে জেলগেটে গিয়েছিলেন বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর বেশ কয়েকজন সদস্য। কিন্তু তাদেরকে ভেতরে যেতে অনুমতি দেয়া হয়নি।

এর আগে বুধবার খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছিলেন, বুধবারই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের কপি বিচারক সই করে টাইপিংয়ের জন্য দিয়েছেন। বৃহস্পতিবারই সার্টিফায়েড কপি পাওয়া যাবে বলে আশাবাদী ছিলেন তারা। কিন্তু বৃহস্পতিবারও সেই কপি তারা হাতে পাননি।

গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। ওইদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়াও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।বিএনপি-খালেদা জিয়া-সার্টিফায়েড কপি

Reneta

এ মামলার অন্য চার অাসামীকে বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাছাড়াও আত্মসাত করা ২ কোটি, ১০ লাখ ৭১ হাজার টাকা খালেদা জিয়া বাদে অন্য অাসামীদের জরিমানা করেছেন আদালত।

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াজিয়া অরফানেজ ট্রাস্টবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের রেসিপ্রোক্যাল ট্রেড চুক্তি স্বাক্ষর, শুল্ক কমে ১৯ শতাংশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT