রাজনীতি

সারাদেশে ভোটের লড়াই শুরু

ভোট

সোমবার নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনে প্রার্থী সমর্থকদের মাঠের লড়াই শুরু হলো। প্রতীক পেলেই প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। এই লড়াই চলবে প্রচারণার শেষ দিন পর্যন্ত।

৩০ ডিসেম্বর ভোটের পর জানা যাবে চূড়ান্ত লড়াইয়ে কে কে জয়ী হলো। দলগুলোর প্রার্থীরা নিজেদের দলীয় তীর্থভূমি থেকে প্রচারণা শুরু করছেন।

টুঙ্গিপাড়া থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভোটে থাকছেন কি না তা হাইকোর্টে চূড়ান্ত হবে মঙ্গলবার।

হেভিওয়েট প্রার্থীদের কেউ কেউ স্থানীয় মাজার জিয়ারত বা মসজিদে বিশেষ দোয়া করে প্রচারণা শুরু করছেন।

গত ২৮ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে রাজনৈতিক দলগুলো থেকে জমা পড়ে মোট ২ হাজার ৫৬৭টি ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে জমা পড়ে ৪৯৮টি মনোনয়নপত্র।

বাছাইয়ে সবচেয়ে বেশি বাতিল হয় বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপির মনোনয়নপত্র। তবে নির্বাচন কমিশনে আপিল করে দলটির প্রায় সব নেতাই প্রার্থিতা ফিরে পান।

তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।

বিষয়:ইসিএকাদশ জাতীয় নির্বাচননির্বাচনভোট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…